৯ জুলাই ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলজিবিটি গোষ্ঠীর ‘প্রাইড’ মিছিলে উত্তাল তুরস্ক

তুরস্কের ইস্তাম্বুলে রবিবার এলজিবিটি গোষ্ঠীভুক্ত মানুষ ইস্তাম্বুলে একত্রিত হয়ে মিছিল করবেন বলে ঠিক করা হয়েছিল। কিন্তু দেশটির প্রশাসন তাতে রাজি হয়নি। প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করেই মিছিল করতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।

ফলে, ৪০জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে একজন মাথায় গভীর আঘাত পেয়েছে বলে বিক্ষোভকারীদের দাবি। তুরস্কের সরকার সমকামিতার বিরোধী। এলজিবিটি আন্দোলনকে তারা গুরুত্ব দেয় না।

সম্প্রতি তৃতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এর্দোয়ান। নির্বাচনী প্রচারে তিনি সরাসরি এলজিবিটি গোষ্ঠীর বিরোধিতা করেছিলেন।

এর্দোয়ানের বক্তব্য, এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসা পরিবারের কাঠামোকে ভেঙে দিচ্ছে। প্রাচীন সংস্কার, মূল্যবোধকে নষ্ট করছে।

স্বাভাবিকভাবেই এর্দোয়ানেরএই অভিমতের সঙ্গে সহমত নন এলজিবিটি গোষ্ঠী এবং আন্দোলনকারীরা।

তারা দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকারের লড়াই চালাচ্ছেন তুরস্কে। সেই আন্দোলনের সূত্র ধরেই রবিবার ইস্তাম্বুলে একত্রিত হয়েছিলেন তারা। লক্ষ্য ছিল একটি মিছিলের আয়োজন করা।

উল্লেখ্য, জুন প্রাইড মাস হিসেবে ধরা হয়। পুরো বিশ্বেই বিভিন্ন শহরে ‘প্রাইড মার্চ’ হচ্ছে।

কিন্তু ইস্তাম্বুলে প্রাইড মার্চের আয়োজন ভেস্তে যায়। পুলিশ লাঠিচার্জ করে আয়োজনকদের ওপর। তখনই একজন আহত হন। এদিকে, আটক ৪০ জনকে কবে ছাড়া হবে, তা স্পষ্ট নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০