৬ জুলাই ২০২৩, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়র নির্বাচনে প্রার্থী কুকুর

কানাডার টরন্টোতে এবার মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছে কুকুর। শহরটির এবারের মেয়র নির্বাচনে ১০১ প্রার্থীর সঙ্গে লড়ছে একটি কুকুরও। শিগগির ওই শহরের বাসিন্দারা এই ১০২ প্রার্থীর মধ্য থেকে নিজেদের নগরপিতা নির্বাচিত করবেন।

ছয় বছর বয়সী উলফ-হাস্কি জাতের কুকুর মোলিকে নিয়ে প্রচারে নেমেছেন মালিক টোবি হিপস। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মধ্যে রয়েছে শীতকালে শহরের রাস্তায় মাত্রাতিরিক্ত ‘লবণ হামলা থামানো’। সাধারণত শীতের মৌসুমে সড়কে জমা বরফ গলাতে লবণ ব্যবহার করা হয়ে থাকে।

হিপসের মতে, শীতের মৌসুমে শহরের রাস্তায় মাত্রাতিরিক্ত লবণের ব্যবহার মোলির মতো কোমল পায়ের কুকুরের ক্ষতি করতে পারে। এ ছাড়া অসহনীয় বাড়িভাড়ার লাগাম টানা, শতকোটি ডলারের ব্যবসার ওপর কর বাড়ানো এবং নতুন বাসাবাড়ি ও বাণিজ্যিক ভবন উষ্ণ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

হিপস বলেন, জয়ী হলে মোলিকে শহরের প্রথম সাম্মানিক কুকুর মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হবে। তিনি বিবিসিকে বলেন, ‘দপ্তরে একটি প্রাণী থাকলে নগর ভবন তুলনামূলক ভালো সিদ্ধান্ত নিতে পারবে বলে আমি মনে করি।’

পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান হিপস। তিনি বলেন, এমন সুযোগ তিনি হাতছাড়া করতে চান না।

২৫ বছর আগে ছয়টি পৌরসভা যুক্ত হলে ‘মেগা সিটিতে পরিণত’ হয় টরন্টো। এরপর এই প্রথম নগরটিতে উপনির্বাচন হতে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

ফেব্রুয়ারিতে টরন্টো স্টারের এক প্রতিবেদনে বলা হয়, ৬৮ বছর বয়সী বিবাহিত এই মেয়র নগর ভবনের ৩১ বছর বয়সী এক কর্মীর সঙ্গে করোনাভাইরাস মহামারির সময় সম্পর্কে জড়ান। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দেন টোরি।

অবশ্য কুকুরের মেয়র হওয়ার ঘটনাও আছে। ২০১৬ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কেনটাকির র‌্যাবিট হ্যাশ শহরের মেয়র নির্বাচিত হয় পিট বুল জাতের কুকুর ব্রিনেথ পলট্রো।

এর আগে ২০১৪ সালের আগস্টে দেশটির মিনেসোটার ছোট্ট পৌরসভা করমোর্যান্টের মেয়র হয় ডিউক নামের সাত বছর বয়সী একটি কুকুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০