৪ জুন ২০২৩, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় মেয়র কামরানের শখের বাগানে লিচু চাষে সাফল্য

হাতের নিপুণ ছোঁয়া আর মমতায় গড়ে তোলা বাগানটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। চারপাশের নৈসর্গিক পরিবেশ প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে হৃদয়ে। এই শখের বাগান এবছর পূর্ণতা পেয়েছে। লিচু, কাঁঠালসহ অন্যান্য ফলে বাগান ভরপুর হয়ে উঠেছে। 

এলাকাবাসীরা বলছেন, তার এই ফল বাগান গ্রামের মানুষদের জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। বাগান দেখে অনেকেই উৎসাহিত হচ্ছেন। স্থানীয় কয়েকজন যুবক বলেন, মেয়র কামরানের ফল বাগান দেখে আমরাও শুরু করেছি। বছর দুয়েকের মধ্যে ফল পাব এই আশা করছি।

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর ৬ বছর আগের সৃজিত লিচুর বাগান এখন শুধু মৌসুমি ফলের চাহিদাই মেটাচ্ছে না, দর্শনার্থীদেরও সৌন্দর্য উপভোগের স্পটে পরিণত হয়েছে।

জানা গেছে, ২০০৮ সালের দিকে বড়লেখার উত্তর ডিমাই এলাকায় প্রায় আট একর ভূমিতে কেসি এগ্রিকালচারেল লিমিটেড নামে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী গড়ে তোলেন একটি ফলের বাগান। আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লিচু, কমলা, মাল্টা, সফেদা, লটকনসহ পঞ্চাশ জাতের ফলের গাছের পাশাপাশি পাহাড়ের ছড়ায় মাছ চাষও করেন। এতে তিনি সফলতা অর্জন করলেও ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর তত্ত্বাবধানের অভাবে কমলা, পেয়ারা ও মাল্টার গাছ মরে যায়। ২০১৭ সালের দিকে তিনি পুনরায় ফলের বাগানের দিকে ঝুঁকেন। সেখানে চায়না ৩ ও রাজশাহী জাতের সহস্রাধিক লিচুর চারা রোপন করেন। কর্মচারীর সাথে নিজেও নিয়মিত গাছের পরিচর্যায় নেমে পড়েন। যার কারণে মাত্র পাঁচ বছরেই লিচুর ফলন আসতে শুরু করে। গত দুই বছর ধরে বাণিজ্যিকভাবে তার বাগানের লিচু বাজারজাত করছেন। ইতিমধ্যে তার বাগানের লিচুর সুনামও ছড়িয়ে পড়েছে।

পৌর মেয়র কামরান চৌধুরীর লিচু বাগানের প্রধান পরিচর্যাকারী আব্দুল জলিল জানান, পৌর মেয়র তার বাগানে কখনও অত্যাধিক রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করতে দেন না। স্থানীয়ভাবে তৈরী জৈব সার সরবরাহ করেন। এর ফলে গাছে দ্রুত ফলন আসে, আকারে বড় ও মিষ্টি হয়। গত বছর প্রায় ৪ লাখ টাকার লিচু বিক্রি করেছেন। এবার ফুল আসার পরই দীর্ঘ খরার কারণে অনেক লিচু ঝরে পড়েছে। তবুও ২/৩ লাখ টাকার লিচু বিক্রির আশা করছেন। গত ২৫ মে থেকে বিক্রি শুরু করেছেন। ১৫ জুন পর্যন্ত বিক্রির মতো লিচু থাকবে বলে ধারণা করছেন।

বড়লেখার পাহাড়ি ও সমতল ভূমিতে লিচুর বাণিজ্যিক চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারী পতিত ভূমিতে সঠিক পদ্ধতিতে লিচুর চাষ করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় চাহিদা মিটিয়ে বাহিরে বিক্রি করে উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন।

পৌর মেয়র কামরান চৌধুরী জানান, ছোটবেলা থেকেই ফলের বাগান করার শখ ছিল। তাই ২০০৮ সালে শখের বসেই পাহাড়ি এলাকায় প্রায় আট একর ভূমি ক্রয় করে কৃষিবিদদের পরামর্শ মতে গড়ে তুলেন ফলের বাগান। লাভবানও হন। কিন্তু ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর নানা ব্যস্ততায় তার শখের ফলের বাগানে ভাটা পড়ে। অনেক গাছ মরে যায়। ২০১৭ সালে পুনরায় মনোযোগি হন। চায়না ৩ ও রাজশাহী জাতের লিচুর চাষ করে তিনি লাভবান হচ্ছেন। তিনি বলেন, বড়লেখায় ব্যাপক পরিমাণ সরকারী ও বেসরকারি টিলা ও সমতল ভূমি পতিত রয়েছে। এগুলোকে লিচুর বাণিজ্যিক চাষের আওতায় আনা গেলে কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়ে বাহিরেও বিক্রি করা যেত। এতে এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হতো।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, পাহাড়ের ভেতর কামরান আহমদ চৌধুরীর দৃষ্টিনন্দন লিচুসহ ফলের বাগান বেকার যুবকদের অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষিত ও বিত্তশালী বেকার যুবকরা এভাবে ফলের বাগান গড়ে তুললে মানুষের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে ভেজাল মুক্ত ফলের নিশ্চয়তা থাকবে। কেউ আগ্রহী হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০