যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সর্বাধিক দক্ষিণ এশীয় অভিবাসীর বসবাস। সংখ্যায় প্রায় ২ লাখের মত এবং তাঁদের অনেকেই হিন্দু সম্প্রদায়। তাঁরা অন্যান্য পূজা-পার্বনের বা উৎসবের মত দীপাবলিও উদ্যাপন করেন।
তাই তাঁদের দীপাবলি উৎসব আয়োজন নির্বিঘ্ন করতে দিনটিতে সরকারি ছুটি ঘোষণা পেলসিলভানিয়া অঙ্গরাজ্য।
গত ২৬ এপ্রিল বুধবার সিনেটর নিকিল সাভাল তাঁর টুইটে এসব তথ্য জানিয়েছেন। টুইটে তিনি লিখেন, সিনেট সর্বসম্মতিক্রমে দীপাবলিকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে এই বিষয়ে সিনেটর গ্রেগ রথম্যান ও সিনেটর নিকিল সাভাল পেনসিলভানিয়ার সিনেটে বিল উত্থাপন করেছিলেন।
উত্থাপন করা বিলটিতে দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি করা হয়।
মন্তব্য করুন