৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা সমিতি সিলেটের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গকে সংবর্ধনা

বড়লেখা সমিতি সিলেটের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনুষ্ঠানে সম্মননা ক্রেস্ট প্রদান

বিদেশের মাটিতে ব্যস্ত সময়ের হাজার প্রলোভনের মধ্যেও এঁরা ব্যতিক্রম। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে শুধু শেকড়ের টানে তাঁরা নিঃশব্দে কাজ করে যান নিজ মাতৃভূমির সাধারণ মানুষের কল্যাণে। বাস্তব জীবনে নানা প্রতিকূলতাকে জয় করে এসব রেমিট্যান্স যোদ্ধারা ছিলেন দেশের দুঃসময়ের কান্ডারি। গত ২৫ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরােজ্য বসবাসরত চার প্রবাসীর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বড়লেখার বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন, টযুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ এ হাসনাত সাহেদ ও লন্ডন প্রবাসী মোঃ আবুল কাশেম এর সম্মানে বড়লেখা সমিতি সিলেট এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। নগরীর পূর্ব জিন্দাবাজারে গ্রান্ড ভিউ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন। সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির অন্যতম উপদেষ্টা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর ভাইস প্রেসিডেন্ট ও ঢাকাস্থ বড়লেখা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নাজমুল ইসলাম লাকী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান শাহিন, সমিতির উপদেষ্টা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আ.স.ম গৌছ উদ্দিন সিদ্দিকী, বড়লেখা সমিতি সিলেট এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, সমিতির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরী পরিষদ সদস্য মোঃ সাহেদ হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সাব্বির হোসেন খান, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুস শুকুর বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম, মাওলানা কমর উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ হাছরুল হক, আব্দুল হাকিম, আবু ইউসুফ মোঃ সাহিদ, আবু সায়ীদ মোঃ নাহিদ, আহমদ মোজাহিদ খান, লুৎফুর রহমান ও আব্দুন নুর প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বড়লেখা সমিতি সিলেটের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১০

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১১

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১২

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৩

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৪

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৫

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

১৬

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

১৭

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

১৮

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

১৯

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

২০