৩ জুন ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০০ বিলিয়ন ডলার সম্পদের বেশিরভাগ আফ্রিকায় দানের ঘোষণা বিল গেটসের

আগামী ২০ বছরের মধ্যে প্রায় ২শ’ বিলিয়ন ডলারের সম্পদের বেশিরভাগই আফ্রিকার শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানায়।

 

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে এক ভাষণে সরকার প্রধান, কূটনীতিক ও অংশীদারদের উদ্দেশে গেটস বলেন, ‘সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এই তহবিল ব্যবহার করা হবে।’ গেটস বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে আফ্রিকার প্রতিটি দেশই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং এই পথে অংশীদার হওয়া একটি রোমাঞ্চকর বিষয়।’ তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে এটি ‘স্বাস্থ্য ও সুস্থতার ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলে।’ গেটস এও বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা দেখেছি, একজন মাকে গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় এবং পরে সুস্থ রাখা ও পুষ্টি নিশ্চিত করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। শিশুর জীবনের প্রথম চার বছরেও ভালো পুষ্টি নিশ্চিত করলে তা বিশাল পরিবর্তন আনে।’

 

 

তিনি ইথিওপিয়া, রুয়ান্ডা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নাইজেরিয়া এবং জাম্বিয়াকে সাহসী নেতৃত্বের জন্য বিশেষভাবে উল্লেখ করেন, যারা ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে অগ্রণী স্বাস্থ্যসেবা সম্প্রসারণ থেকে শুরু করে নবায়নকে কাজে লাগিয়েছে। গেটসের মতে, ‘আফ্রিকানদের কঠোর পরিশ্রম আমাকে সবসময় অনুপ্রাণিত করে, এমনকি সীমিত সম্পদযুক্ত এলাকাগুলোতেও। সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও সমাধান নিয়ে যাওয়ার এই ধরনের কাজ অবিশ্বাস্য।’ গেটস আফ্রিকার ভবিষ্যতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক সম্ভাবনার কথাও উল্লেখ করেন। মোবাইল ব্যাংকিং বিপ্লবের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আফ্রিকা প্রচলিত ব্যাংকিং সিস্টেমকে অনেকটাই এড়িয়ে গেছে। এখন, যখন আপনারা পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছেন, তখন কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-কে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, তা ভাবার সুযোগ রয়েছে।’

 

তিনি উল্লেখ করেন যে রুয়ান্ডা ‘এআই-চালিত আল্ট্রাসাউন্ড ব্যবহার করে উচ্চ-ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্ত করছে, যাতে নারীদের সময়মতো জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়া যায়।’ গেটস ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এই সপ্তাহে ইথিওপিয়া ও নাইজেরিয়ায় বিল গেটস বিদেশী সাহায্য কাটছাঁটের পর স্বাস্থ্য ও উন্নয়ন অগ্রাধিকারগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে দেখবেন এবং আগামী ২০ বছর আফ্রিকার স্বাস্থ্য ও উন্নয়নে তার ও ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০