বাংলা সংবাদ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে ‘বোরকা নিষিদ্ধ’

আগামী বছরের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার (৬ নভেম্বর) এই খবর জানিয়েছে রয়টার্স। বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। যদিও এই আইনের নিন্দা জানিয়েছে কয়েকটি মুসলিম সংগঠন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির জনগণ। পরে দেশটিতে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়। এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেউ এই আইন লঙ্ঘন করলে ১ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী যা ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।

 

সুইস সরকার আরও জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি প্লেন কিংবা কোনো কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে-স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেয়া হবে। পাশাপাশি মতো প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০