৭ ফেব্রুয়ারী ২০২৩, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিরো আলমকে গাড়ি উপহার দেয়া সেই শিক্ষক এবার নির্বাচন করার ঘোষণা

ছবি:সংগৃহীত

আলোচিত হিরো আলমকে গাড়ি উপহাড় দেয়া সেই  শিক্ষক মখলেছুর রহমান এবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, হিরো আলমের মতোই ভোটযুদ্ধে নামবেন তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে লড়বেন এই শিক্ষক।

ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মখলেছুর রহমান। সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে জমজমাট আয়োজনে হিরো আলমকে গাড়ির চাবি হস্তান্তর করেছেন।

মখলেছুর রহমানের বাড়িতে গিয়ে উপহারের গাড়ি সংগ্রহ করেন হিরো আলম। এ ঘটনা দেখতে সেখানে জড়ো হন শত শত উৎসুক জনতা। বিকেলে গাড়ি হস্তান্তর শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন মখলেছুর। রাতে চুনারুঘাট বাজারে গেলে শত শত মানুষ তাকে ঘেরাও করে নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ জানালে তিনি সেখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন। মুহূর্তেই এ খবর ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এম মখলেছুর রহমান।

শিক্ষক মখলেছুর রহমান বলেন, চুনারুঘাট বাজারে শত শত মানুষ আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিতে বললে আমার কিছু করার ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। জনগণ যেভাবে হিরো আলমকে ভোট দিয়েছে ইনশাআল্লাহ চুনারুঘাটবাসী আমাকেও ভোট দেবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

২

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৪

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৫

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৬

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৭

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৮

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৯

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১০

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১১

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১২

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৩

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৪

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৫

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৬

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৭

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৮

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৯

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

২০