বাংলা সংবাদ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। আর এ টোল ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে দিতে হবে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।

 

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে। অপরদিকে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ইরানকে ১ ডলার করে দিতে হবে বলে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ইরানের এক বাণিজ্য প্রতিনিধি। আর যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না সেগুলোকে কোনো ফি দিতে হবে না।

 

 

প্রতি ব্যারেল তেল থেকে ১ ডলার নেওয়ার অর্থ হলো সুপার ট্যাংকার বা অনেক বিশাল জাহাজগুলোকে হরমুজ পার হতে কয়েক মিলিয়ন ডলার টোল দিতে হবে। এক ব্যারেলে থাকে ১৫৯ লিটার তেল। প্রতি ব্যারেলে ১ ডলার করে নেওয়ার অর্থ ইরান প্রতি লিটার তেল থেকে বাংলাদেশের টাকার হিসেবে ৭৭ পয়সা করে টোল নেবে।

 

 

ইরান কি কি চাচ্ছে?

 

. হরমুজ পার হতে ইমেইলের মাধ্যমে পার হওয়া জাহাজকে আগাম নোটিশ এবং জাহাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে।

. ইরানি কর্তৃপক্ষ শুধুমাত্র এটির অনুমোদন দেবে।

. টোল দিতে হবে আগে। যা দেওয়া যাবে বিটকয়েন এবং চীনা ইউয়ানে।

. ইরান উপকূলের কাছ দিয়ে জাহাজ চালাতে হবে। অর্থাৎ কাশেম এবং লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে জাহাজ নিতে হবে।

. ইরানের বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে পার হতে পারবে। আর শত্রুপূর্ণ দেশের জাহাজ পার হতে হয় দেরি হবে নয়ত যেতেই দেওয়া হবে না।

 

 

কেন ক্রিপ্টো ও ইউয়ানে টোল নেবে ইরান?

 

ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কঠোর আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তাদের জন্য ডলারে টোল নেওয়া খুবই কঠিন হবে। অপরদিকে ক্রিপ্টো শনাক্ত করা যায় না। আর ইউয়ানে টোল নিলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর তাদের নির্ভরশীল হতে হবে না। আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ান দিয়ে ইরান ইতিমধ্যে টোল আদায় শুরু করেছে। যা উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে শঙ্কা তৈরি করেছে। তারা উদ্বিগ্ন যে, ইরানের এই ব্যবস্থার কারণে পশ্চিমা ব্যবস্থা থেকে তেলের বাণিজ্য হয়ত দূরে চলে যাবে।

 

 

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, ফিন্যান্সিয়াল টাইমস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

২

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৩

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৪

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৬

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৭

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৮

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৯

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১০

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১১

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১২

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৩

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৪

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৫

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৬

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৭

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৮

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৯

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২০