১৮ সেপ্টেম্বর ২০২৩, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্যান্ডি ক্যাম্পাসের ৯ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

স্যান্ডি ক্যাম্পাসের ৯ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর)ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা মো. কামাল নেওয়াজের বাড়িতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে সোয়েব নেওয়াজের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুহুল আমিন শিপন। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহনেওয়াজ, মোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা পাপলু আহমদ দুলাল, একতা একাডেমির সম্মানিত শিক্ষক বদরুল হক, মিশিগান প্রবাসী, হিকমাহ ইন্সটিটিউট অব মিশিগান’র সহ প্রতিষ্ঠাতা ও স্যান্ডি ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম মারুফ, সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ’র শিক্ষক,স্যান্ডি ক্যাম্পাস এর প্রতিষ্ঠাতা কামাল নেওয়াজ, বারইগ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা মিসবাহ রাজা, তরুণ সমাজসেবক সৈয়দ রাহিম, আলম নেওয়াজ, জুবায়ের আহমদ, খলিলুর রহমান, হাসান আহমদ, জাবেদ আহমদ, জিলান আহমদ, আবু বক্কর, ফয়ছল, উসমান প্রমুখ।

ইংরেজী ভাষা অনুশীলনের এই স্যান্ডি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছিল কিভাবে ইংলিশ প্রাক্টিস করে মুখের জড়তা দূর করা যায়। প্রথমদিকে এটি শুরু হয়েছিল আউটডোর বা বহিরঙ্গনে সম্পূর্ণ খোলামেলা নির্জন পরিবেশে। পরবর্তীতে স্থানীয় স্টুডেন্টদের অনুরোধে স্যান্ডি ক্যাম্পাসকে ইনডোরে (ঘরোয়া পরিবেশে) স্থানান্তর করা হয়। মূলত তখন থেকেই স্যান্ডি ক্যাম্পাসের কার্যক্রম অফিসিয়ালি শুরু হয়।

ইতিমধ্যে সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজ’র শিক্ষক, স্যান্ডি ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা কামাল নেওয়াজের মাধ্যমে সম্পুর্ন বিনামুল্যে কয়েকটি ব্যাচ কম্পলিট হয়েছে।

উল্লেখ্য, মিশিগান প্রবাসী, হিকমাহ ইনিস্টিটিউট অফ মিশিগানের সহ-প্রতিষ্ঠাতা, জাহিদুল ইসলাম (মারুফ) ও ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ক্লাসিক এন্ড কলেজের শিক্ষক কামাল নেওয়াজের মাধ্যমে ২০১৪ সালে স্যান্ডি ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১০

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১১

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১২

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৩

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৪

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৫

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৬

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৭

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৮

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

১৯

নিউজার্সির প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত ও লাকীর জয়

২০