বাংলা সংবাদ ডেস্ক
১২ অগাস্ট ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাইলেন বাইডেনকন্যা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।

 

 

 

একই দিনে তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পার্কে হাঁটার একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি থাম্বস আপ দেখাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে বিয়ন্সের ‘ফ্রিডম’ গানটি। একই দিনে তিনি লরিন হিলের ‘ফ্রিডম টাইম’ গানের সঙ্গে একটি উক্তি শেয়ার করেন। এতে লেখা ছিল, ‘নতুন জীবন, নতুন সূচনা মানে নতুন সীমানা। পরে অবশ্য তিনি ওই পোস্ট মুছে ফেলেন।

 

 

 

পিপল ম্যাগাজিন জানিয়েছে, ২০১০ সালের গ্রীষ্মে সৎভাই বো বাইডেনের মাধ্যমে অ্যাশলি ও ৫৮ বছর বয়সী প্লাস্টিক সার্জন হাওয়ার্ড ক্রেইন পরিচিত হন। ২০১১ সালের অক্টোবরে ক্রেইন ক্যালিফোর্নিয়ার বিগ সুরে সূর্যাস্তের সময় অ্যাশলিকে প্রস্তাব দেন। ২০১২ সালের ২ জুন তাঁরা ডেলাওয়্যারে গ্রিনভিলের একটি রোমান ক্যাথলিক চার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিয়েতে কনে অ্যাশলি ছিলেন ক্যাথলিক আর বর ক্রেইন ছিলেন ইহুদি। বিয়ের অনুষ্ঠানও তাই দুই ধর্মের ঐতিহ্য মিলিয়ে আয়োজন করা হয়।

 

 

 

বিয়ের পর প্রায় ২০০ অতিথিকে নিয়ে ডেলাওয়্যারে বাইডেন পরিবারের বাড়ির পেছনের বাগানে রিসেপশনের আয়োজন করা হয়। সে সময় জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি নিজেই অনুষ্ঠানস্থল সাজানোর কাজে অংশ নেন। কন্যাকে বিয়ের মঞ্চে পৌঁছে দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। বছরের পর বছর অ্যাশলি মূলত জনসমক্ষের আড়ালে থেকেছেন। তবে ২০২৪ সালের আগস্টে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট প্রার্থী বাবার বিষয়ে বলতে গিয়ে তিনি জো বাইডেনকে আবেগে আপ্লুত করেন। নিজের বিয়ের দিনের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, ‘অভ্যর্থনার আগে বাবা বলেছিলেন, তিনি সব সময় আমার সেরা বন্ধু থাকবেন। আজও তুমি আমার সেরা বন্ধু।’

 

 

 

২০২৪ সালে জো বাইডেন যখন দ্বিতীয় দফায় নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন, তখন অ্যাশলির স্বামী ক্রেইনও বাইডেন পরিবারের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে উপস্থিত ছিলেন। অ্যাশলির প্রতিনিধির পক্ষ থেকে বা ক্রেইনের কাছ থেকে তাঁদের বিচ্ছেদের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০