আব্দুল বাছিত, সিলেট
১৬ নভেম্বর ২০২৪, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের প্রতিটি গল্পে সমাজের জন্য মেসেজ আছে : প্রফেসর পান্না রাণী রায়

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং বুনন প্রকাশন-এর যৌথ উদ্যোগে বিনতা দেবী’র ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করছেন অতিথিবৃন্দ।

মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায় বলেছেন, বিনতা দেবী বহুমাত্রিক অধিকারিণী একজন নারী। তিনি শিক্ষকতা, সমাজসেবা এবং সাহিত্যে অবদান রেখে চলেছেন। তাঁর রচিত ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের প্রতিটি গল্পে সমাজের জন্য একটি মেসেজ আছে। তিনি যেভাবে সুদূর আমেরিকায় থেকেও লক্ষ্য স্থির করে লেখালেখিতে নিমগ্ন হয়েছেন, তাঁর মাধ্যমে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে।

 

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং বুনন প্রকাশন-এর যৌথ উদ্যোগে শিক্ষক, সমাজসেবক ও গল্পকার বিনতা দেবী’র ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়-এর সভাপতিত্বে শুক্রবার (১৫ নভেম্বর) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি রাহনামা শাব্বীর চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুনন প্রকাশন’র স্বত্বাধিকারী ও ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের প্রকাশক লেখক ও সাহিত্য সমালোচক খালেদ-উদ-দীন।

 

কবি পৃথ্বীশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি কবি সেনুয়ারা আক্তার চিনু, অর্থ সম্পাদক কবি শহিদুল ইসলাম লিটন, কবি রোকসানা বেগম, কবি কামাল আহমদ, কবি ইসমত আরা খান মুক্তা, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি জালাল জয়, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আব্দুল বাছিত, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ। মোড়ক অনুষ্ঠানের একেবারে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কাওসার আরা বেগম এবং গীতা পাঠ করেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা গীতিকবি উত্তম কুমার চৌধুরী।

 

সম্মানিত অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল বলেন, গল্পকার বিনতা দেবী’র প্রতিটি গল্পের প্লট বাংলাদেশ। তিনি সুদূর আমেরিকায় থেকেও দেশের কথা চিন্তা করেন। তাঁর গল্পে তিনি সামাজিক মানুষের জীবনব্যবস্থা ও নানামাত্রিক টানাপোড়েন তুলে ধরতে বেশ দক্ষতা প্রদর্শন করেছেন।
সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, বিনতা দেবী শিক্ষক হিসেবে যেমন ভালো ছিলেন, লেখক হিসেবেও তিনি বেশ দক্ষতা প্রদর্শন করছেন। তাঁর রচিত ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের প্রতিটি গল্পে একটি বিশেষত্ব আছে। তিনি সামাজিক মানুষের জীবনবোধ তুলে ধরতে সচেষ্ট হয়েছেন।

 

অনুভূতি প্রকাশ করে ‘স্টেশনে রোদেলা গ্রন্থেও লেখক বিনতা দেবী বলেন, মানুষের বাস্তব জীবনের বিভিন্ন অবস্থা, বোধ, পারিপার্শ্বিকতা এবং নানামাত্রিক রঙ-ঢঙকে আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। এর মূল্যায়ন কেবল পাঠকদের কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানবিক মূল্যবোধসম্পন্ন সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
সভাপতির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিনতা দেবী অত্যন্ত নিবেদিতপ্রাণ লেখক। ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থে এর সার্থক বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি তাঁর মননচিন্তা, সৃজনশীলতা এবং দায়বদ্ধতা থেকে সাহিত্যচর্চায় আরো বেশি ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০