১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

সিলেটে বিএনপির বিভাগীয় কর্মসূচি শুরু হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস থাকার কথা থাকলেও আজকের এই সমাবেশে উপস্থিত থাকছেন না তিনি।

 

তার জায়গায় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই সিলেটে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন সিলেটের নেতাকর্মীরা। তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী শাম্মি আক্তার।

 

কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিলেটের চার জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সিলেট মহানগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন। ব্যানার, নেতা-কর্মীদের ছবি-সম্বলিত ফেস্টুন ছেয়ে গেছে পুরো মাঠ। দলীয় স্লোগান দিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা। সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রাক, মাইক্রোবাসে করে সিলেটে আসছেন নেতাকর্মীরা। মিছিল নিয়ে দলে দলে আলিয়া মাঠে প্রবেশ করছেন তারা। কর্মসূচিতে অর্ধ লক্ষ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।

 

বিভাগীয় কর্মসূচিতে প্রথমে সমাবেশ এবং পরে বেলা দিকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সমাবেশস্থল থেকে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন এবং আগের গণতান্ত্রিক আন্দোলনের শহিদের প্রতিকৃতি-ফেস্টুন এবং বিএনপির গুম হওয়া নেতা-কর্মীদের ছবি-সংবলিত ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০