
বাংলাদেশে ব্যবসা সহায়ক প্ল্যাটফর্ম ওয়াইওয়াই গোষ্ঠী সমগ্র দেশব্যাপী তরুণ উদ্যোক্তাদের মধ্যে সামাজিক ব্যবসার বিভিন্ন দিক তুলে ধরার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর রবিবার সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ওয়াইওয়াই ভেঞ্চারস এবং নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির উদ্যোগে আয়োজন করে নেটওয়ার্কিং মিট সিলেট। আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিলো মাছরাঙা প্রকাশন।
এই প্রোগ্রামে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে প্রায় অর্ধশত উদ্যোক্তা। নিবন্ধিত উদ্যোক্তাদের উপস্থিতির সংখ্যা খুব বেশি না হলেও ওয়াইওয়াই গোষ্ঠীর প্রোগ্রাম ম্যানেজার মেজবাহুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে তৈরি মাল্টিমিডিয়া পরিবেশনা উপভোগ করেন অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাগণ।
ওয়াইওয়াই গোষ্ঠী ব্যবসায় পুঁজির ব্যবস্থা করার পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা ক্ষেত্রে সামগ্রিক বিষয়ে প্রশিক্ষণ, পরামর্শ, কাজের জায়গা এবং ব্যবসায় উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের সহায়তা প্রদা
ন করে থাকে। উদ্যোগের সঙ্গে যুক্ত নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি টেকসই, কৃষি, উদ্ভাবনী এবং আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোক্তাদের উৎসাহিত করে। এছাড়াও অনুদান, ব্যবসায়িক অংশীদার খুঁজতেও সহায়তা করে থাকে প্রতিষ্ঠানটি। ওয়াইওয়াই ভেঞ্চারস কার্বন নিঃসরণ, দারিদ্র্য এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করা উদ্যোক্তাদের সমর্থন দিয়ে থাকে। অনুষ্ঠানে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত থাকা মাছরাঙা প্রকাশন গ্রন্থ প্রকাশের পাশাপাশি ২০২০ সাল হতে প্রতিবছর নিয়মিত হাকালুকি হাওর তীরে আয়োজন করছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জনসচেতনতামূলক প্রোগ্রাম হাকালুকি ক্যাম্প। ওয়াইওয়াই গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে তরুণ সামাজিক উদ্যোক্তাদের সমর্থনের মধ্যদিয়ে সামাজিক ব্যবসায় সঠিক পথ তৈরি করে দেওয়া। ওয়াইওয়াই গোষ্ঠী ইনকিউবেশন প্রোগ্রামের Fall 2022 Cohort-এ আবেদন করতে আগ্রহীরা এই ওয়েবসাইটে লগইন করে (https://incubator.yy.ventures) আবেদন সম্পন্ন করতে পারেন।
মন্তব্য করুন