বাংলা সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় সফল হওয়ার শর্টকার্ট কোনো পদ্ধতি নেই – ইকরামুল কবির

তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইকরামুল কবির

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেছেন, সাংবাদিকতায় সফল হওয়ার শর্টকার্ট কোনো পদ্ধতি নেই। নিজেকে দক্ষ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করতে বেশি করে পড়তে হবে, লিখতে হবে। কঠোর পরিশ্রম আর কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে এই পেশায় সফল হওয়া যায়।

 

তিনি ১৬ নভেম্বর (শনিবার) বেলা দুইটায় সিলেট প্রেসক্লাবের আমীনূর রশিদ মিনলায়তনে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ও ইন্টার প্রেস নেটওয়ার্কের (আইপিএন) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বয়সের ২৪ জন যুবক এতে অংশ নেন।
কর্মশালার কো-অর্ডিনেটর শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক’র প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য, ডেইলি ট্রাইব্যুনালের সিলেট ব্যুরো চিফ মো. আব্দুর রাজ্জাক, অংশগ্রহণকারীদের মধ্যে জামাল আব্দুল নাসের বক্তব্য দেন। কোরআন তেলাওয়াত করেন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেট বাণী’র সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল। উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য ও দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, এম রহমান ফারুক, ফয়সল আহমদ প্রমুখ।
সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রত্যেক ক্ষেত্রে পেশাগত জ্ঞান অত্যন্ত জরুরি। সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এই গুরুত্বপূর্ণ পেশায় যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য এমন প্রশিক্ষণ আরো বেশি গুরুত্বপূর্ণ।তিন দিনের কর্মশালায় সিলেট ও ঢাকার অভিজ্ঞ সাংবাদিকরা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দিবেন। সোমবার (১৮ নভেম্বর) কর্মশালা শেষ হবে। সফলতার সঙ্গে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০