৪ জুন ২০২৪, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোকসভা নির্বাচন : ফল ঘোষণা হয়েছে ৪২৬ আসনের, বিজেপি ২৩৮, কংগ্রেস ৯২

ভারতের লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৫২৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৩৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯২টি আসনে জিতেছে কংগ্রেস।

 

৩৭টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। ২৯টি আসন পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ১৮টি আসনে জয় পেয়েছে দ্রাভিদা মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)। জনতা দল পেয়েছে ১২টি আসন। তেলেুগু দেশাম পেয়েছে ১৫টি আসন। শিব সেনা (এসএইচএসইউবিটি) ৮টি ও শিব সেনা (এসএইচএস) ৭টি আসন পায়। লোক জনশক্তি পার্টি পায় ৫টি আসন। চারটি আসন পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম)।

 

যুবজেনা শ্রমিকা রায়থু কংগ্রেস পার্টি পেয়েছে ৪টি আসন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ৬টি আসন, রাষ্ট্রীয় জান্তা দল ৪টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ৩টি ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা ৩টি।

দুটি করে আসনে জয় পেয়েছে রাষ্ট্রীয় লোক দল, জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), জনতা দল (জেডি-এস) ও জনতা দল (সেকুলার)।

 

এছাড়া একটি করে আসন পেয়েছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস), রেভিউলেশনারী সোশালিস্ট পার্টি (আরএসপি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভয়েজ অফ দ্য পিপলস পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, শিরোমনি আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, ভারত অধিবাসী পার্টি, সিকিম ক্রান্তি মোর্চা ও আজাদ সমাজ পার্টি।

 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪০টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৯।

 

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০