৩ জুলাই ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্যোগ

প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এফ-১ ভিসায় পড়াশোনার উদ্দেশ্যে আসেন। তাদের মধ্যে অনেকেই পড়াশোনা বা গবেষণা শেষ করার পরও দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকেন। এই পরিস্থিতির পরিবর্তন আনতে শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট সময়সীমা আরোপের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

বর্তমানে এফ-১ ভিসায় কোনো নির্দিষ্ট মেয়াদ নির্ধারিত নেই। ফলে শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করার পরও কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। তবে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে প্রতিটি শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা বাধ্যতামূলক করা হবে। মেয়াদ শেষ হওয়ার পর যদি কোনো শিক্ষার্থী ভিসা নবায়ন না করেন, তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে এবং মার্কিন আইন অনুযায়ী তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প ২০২০ সালেও এই ধরনের একটি বিল কংগ্রেসে পেশ করেছিলেন, তবে সেই বছর প্রেসিডেন্ট নির্বাচন থাকায় বিষয়টি বেশি গুরুত্ব পায়নি এবং বিলের বিস্তারিত বিষয়বস্তু তখন প্রকাশ হয়নি।

 

 

এবার নতুন করে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাঠিয়েছে। এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বিলটিতে বলা হয়েছে— সব শিক্ষার্থী ভিসার মেয়াদ স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার পর যথাসময়ে নবায়ন না করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে শুধু অবৈধ অভিবাসীদের নয়, বিদেশি শিক্ষার্থীদের প্রতিও কড়াকড়ি আরোপ শুরু করেছেন।

 

 

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২২০ কোটি ডলারের সরকারি অনুদান আটকে দিয়েছেন ট্রাম্প। তিনি প্রস্তাব দিয়েছেন, হার্ভার্ড যদি বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করে, তবে অনুদান আবার চালু করা হবে। হার্ভার্ড প্রশাসন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০