২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে সমন জারি

যুক্তরাষ্ট্রে ঘুষ প্রদান ও প্রতারণার দায়ে অভিযুক্ত ভারতের বিলিয়নিয়ার তথা শতকোটিপতি ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে এবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সমন জারি করেছে।

 

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি আদানি গ্রুপের গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাগনে সাগর আদানির বিরুদ্ধেও সমন জারি করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ হলো, আদানি গ্রুপের একটি কোম্পানির (গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে) কাজ পাওয়ার জন্য লাখ লাখ ডলার ঘুষ দেওয়ার কাণ্ডে তাঁরা জড়িত ছিলেন।

 

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্ট থেকে গত বুধবার সমন জারির দিন থেকে ২১ দিনের মধ্যে আদানিদের জবাব দিতে হবে। এসইসি তাদের আবেদনে আদানি গ্রুপের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক জরিমানা ও তাঁদের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে।

 

এ বিষয়ে আদানি গ্রুপের প্রতিনিধিত্বকারী কেউই আজ রোববার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে গ্রুপটি যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। গ্রুপের সিএফও বলেন, অভিযোগটি আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে। আদানি গ্রুপের আয়ের ১০ শতাংশ আসে এই কোম্পানি থেকে আসে। গ্রুপের অন্য কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযুক্ত নয়।ফেডারেল আদালতের প্রসিকিউটর গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের একটি কাজের ব্যাপারে এই ঘুষ দেন তাঁরা।

 

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গৌতম আদানি ছাড়াও তাঁর ভাগনে সাগর আদানিসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা কাজের চুক্তি পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। ২০ বছর মেয়াদি এই কাজ করে প্রায় ২০০ কোটি ডলার মুনাফা অর্জনের সম্ভাবনা ছিল। এ ছাড়া ঘুষের বিনিময়ে আদানি গ্রুপ ভারতে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ পেতে অভিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেন।বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অতিধনী ৬২ বছর বয়সী গৌতম আদানির বন্দর ও বিদ্যুৎসহ নানা খাতে ব্যবসা রয়েছে। এ নিয়ে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো সংকটে পড়লেন আদানি। এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের কোম্পানিগুলোর বাজারমূল্য বিলিয়ন বিলিয়ন ডলার কমে গেছে। কেনিয়ার প্রেসিডেন্ট গ্রুপের সঙ্গে তাদের একটি বিশাল বিমানবন্দর প্রকল্প স্থাপনের চুক্তি বাতিল হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৪

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৫

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৬

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৭

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৮

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৯

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১০

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১১

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১২

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৩

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৪

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৫

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৬

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৭

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৮

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৯

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

২০