২৬ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল

বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম. খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন। গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের তালিকায় ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা শরিফুল।

 

 

গত মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ১৩ জুনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর মোট ১৫ জনকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

 

 

শরিফুল এম. খানের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয় ২০ আগস্ট। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক এ তথ্য নিজের পোস্টে উল্লেখ করেন। মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, বর্তমানে জেনারেল শরিফুল এম. খান “গোল্ডেন ডোম ফর আমেরিকা” প্রকল্পে স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল, নীতি, পরিকল্পনা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন, যার মধ্যে রয়েছে শিল্পখাত, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং অন্যান্য সংস্থার অংশীদারিত্ব। এর মাধ্যমে পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

 

১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত শরিফুল এম. খান স্যাটেলাইট অপারেশন, মহাকাশ নিয়ন্ত্রণ ও উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে কাজ করেছেন। ২০০১ সালে কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ সালে একই ঘাঁটিতে ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’র ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০