১৩ জুন ২০২২, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের গ্যারি শহরে বন্দুক হামলা, নিহত ২ আহত ৪

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানারা প্রদেশের গ্যারি শহরের একটি নাইট ক্লাবে হামলা হয়েছে। রবিবার ভোরে এ হামলায় নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করে স্থানীয় পুলিশ। সিবিএস নিউজের খবরে বলায় হয়, ঘনায় আরও ৪ আহত হয়ে গ্যারি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গ্যারি পুলিশ জানিয়েছে, রাত ১.৫৭টার দিকে হামলার ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে  রান্ট স্ট্রিটের ১৭০০ ব্লকে প্লেও’স নাইট ক্লাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। পুলিশ টিম পৌঁছানোর পর, ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে প্রবেশপথের কাছে বন্দুকের গুলিবিদ্ধ অবস্থায় দেখেন। তাকে মেথডিস্ট হাসপাতালে নর্থলেকে নিয়ে যান, কর্তব্যরত চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নাইট ক্লাবের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় ২৬ বছর বয়সী একজন মহিলাকে উদ্ধার করা হয়।  উদ্ধারের পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। এছাড়া আরও ৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করা যায়নি। তিনি কেনো এই হামলা চালিয়েছেন তাও জানা যায়নি। দেশটিতে বন্দুকের ব্যবহার নিয়ে যখন আলোচনা তুঙ্গে সে সময় একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটে চলেছে। গত মাসেই টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী এবং ২ শিক্ষক নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

২

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৩

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৪

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৫

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৬

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৭

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৮

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১০

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১১

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১২

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৩

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৪

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৫

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৭

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৮

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৯

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

২০