বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১৮ নভেম্বর ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নূর মিয়া, সম্পাদক জিয়াউদ্দিন

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর নতুন সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ নুর মিয়া। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা মিলাদ হোসেন চৌধুরী। সভায় নবীগঞ্জ উপজেলার উপদেষ্টা, প্রতিনিধি এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সভাপতি পদ নির্বাচন সম্পন্ন করেন। হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী কমিটির সভাপতি নির্বাচিত করা হয় মোহাম্মদ নুর মিয়াকে। এছাড়া নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হন নুরুল হক। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুর মিয়াকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

এদিকে একই সময় হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে উপদেষ্টা আলী আজগর-এর সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত করা হয় জিয়া উদ্দিন আহমদকে। এছাড়া শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মনোনীত করা হয় আয়াত আলীকে।

 

 

প্রসঙ্গত, মিশিগানে বসবাসকারী হবিগঞ্জের ৯টি উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান। মিশিগানের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন।

 

৯ নভেম্বর হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন-এর সাধারণ সভা শেষে গুরুত্বপূর্ণ ৩টি পদে লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে সভাপতির পদটি নবীগঞ্জ উপজেলার ভাগ্যে নির্ধারিত হয়। লটারিতে সেক্রেটারির পদ জিতেছিল শায়েস্তাগঞ্জ উপজেলা। লটারি বিজয়ী উপজেলাকে ২৪ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন সভাপতি লুৎফুর রহমান ও সেক্রেটারি আতাউর রহমান। এরই প্রেক্ষিতে রোববার হবিগঞ্জ জেলা অ‍্যাসোসিয়েশনে সম্পৃক্ত নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ পৃথকভাবে বৈঠকে মিলিত হন। তারা নির্বাচিত করেন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০