বাংলা সংবাদ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটে বিল পাস, অবসান দীর্ঘতম শাটডাউনের

ইতিহাসের দীর্ঘতম শাটডাউন এড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে এটি সিনেটে পাস হয়েছে।

 

আল জাজিরার এক প্রতিবেদনে  বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটতে চলেছে। সোমবার রাতে সিনেটে ৬০-৪০ ভোটে একটি বিল পাস হয়েছে। এর আওতায় ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা হবে। এ ছাড়া স্থবিরতার কারণে বেতন না পাওয়া ফেডারেল কর্মচারীদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে। বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব বিলটি পাস করে ট্রাম্পের কাছে পাঠাতে চান।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হওয়া আলোচনার পর সাতজন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর বিলের পক্ষে ভোট দেন। এই বিলটি মঙ্গলবারে ৪২ দিনে পা দেওয়া দীর্ঘস্থায়ী শাটডাউন অবসানে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির আওতায় কৃষি বিভাগ, খাদ্য ও ওষুধ প্রশাসন, সামরিক নির্মাণ প্রকল্প, ভেটেরান্স অ্যাফেয়ার্স এবং কংগ্রেসের কার্যক্রমের জন্য তিন বছরের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের ইস্যুটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। রিপাবলিকান সিনেটররা এ বিষয়ে ডিসেম্বর মাসে আলাদা একটি ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আলজাজিরা জানিয়েছে, সরকারি স্থবিরতার কারণে লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে রয়েছেন। পাশাপাশি, খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে, বিমান চলাচলেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গত সপ্তাহে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকদের অনুপস্থিতির কারণে ১০ শতাংশ ফ্লাইট কমানো হয়েছে। এর ফলে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

 

 

সূত্র: আল জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১০

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১১

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১২

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৩

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৪

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৫

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৬

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৭

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৮

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৯

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

২০