২৪ মার্চ ২০২৩, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন প্রথম হিজাবধারী নারী বিচারকের কোরআন হাতে শপথ

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টের প্রথম হিজাব পরিহিত বিচারক হয়েছেন অ্যাটর্নি নাদিয়া কাহাফ। বৃহস্পতিবার (২৩ মার্চ) পবিত্র গ্রন্থ কোরআন হাতে তিনি শপথ নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী না হলেও তিনিই প্রথম হিজাব পরা বেঞ্চে উপস্থিত থাকবেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসন বিষয়ক অ্যাটর্নি। স্থানীয় মিডিয়া অনুসারে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি এক বছর আগে তাকে বিচারক হিসেবে মনোনীত করেন। তিনি প্যাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক হিসাবে কাজ করবেন।

২০০৩ সাল থেকে তিনি আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের নিউ জার্সির বোর্ডে বসেছেন। এটি মার্কিন মুসলিমদের নাগরিক অধিকার সংস্থা, যেখানে কাহাফ এখন চেয়ারওম্যান হিসেবে কাজ করছেন।

এছাড়াও তিনি ক্লিফটন শহরে অবস্থিত একটি অলাভজনক সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা ও ইসলামিক সেন্টার অফ প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

১০

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

১১

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

১২

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

১৩

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১৪

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১৫

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১৬

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৭

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৮

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৯

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

২০