২৬ জুলাই ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষকে সুস্থ রাখার প্রত্যয় নিয়ে কাজ করছে মিশিগান ওয়াকিং এণ্ড বাইকিং ক্লাব

‘সুস্থ রাখতে দেহযন্ত্র, হাঁটাই হোক মূলমন্ত্র’ এই সত্য উপলব্ধি করে মানুষকে সুস্থ রাখার প্রত্যয় নিয়ে ২০২১-এর এপ্রিলে যাত্রা শুরু করেছিলো ‘মিশিগান ওয়াকিং এন্ড বাইকিং ক্লাব’। হাঁটি হাঁটি পা পা করে তৃতীয় বছরে পদার্পণ করলো সংগঠনটি।

বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ২০ ছুঁয়েছে। যে কোন বয়সের যে কেউ এই ক্লাবে যোগদান করতে পারবেন। এর জন্য কোন ফি দিতে হবে না, শুধু ইচ্ছা থাকলেই চলবে। জানালেন ক্লাবের উদ্যোক্তা ইকবাল ফয়েজ স্বপন।

মিশিগানে প্রতিদিন সকালে ক্লাব সদস্যরা একত্রিত হয়ে হাটতে শুরু করেন। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে হাঁটা জরুরি বলে মনে করে স্বপন। তিনি বলেন, নিয়মিত হাটলে মস্তিষ্ক সক্রিয় থাকে, হার্ট ভালো থাকে, হজমে সাহায্য করে। এছাড়া বিষণ্ণতা কাটাতেও হাঁটা খুবই প্রয়োজন।

স্বপন আরো বলেন, সুস্থতার জন্য হাঁটার কোনো বিকল্প নেই। যারা শারীরিক পরিশ্রম করে না, তাদের জন্য হাঁটা একটি উত্তম ব্যায়াম। সুস্থ থাকতে এটি খুবই প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য দূর করতে, ডায়াবেটিসমুক্ত থাকতে নিয়ম করে প্রতিনিদিন অন্তত আধা ঘণ্টা হাঁটা উচিত বলে মনে করেন এই উদ্যোক্তা।

Michigan Walking & Biking Club-এর শুরুতেই এর সাথে ছিলেন, ফয়সল আহমেদ, আজিজ চৌধুরী, আবু জুবের, বাবুল মিয়া, খাজা আহমেদ, বাবুল আহমেদ বাচচ্চু, জাবেদ চৌধুরী, মাহফুজ চৌধুরী, সুমন কবির, কামাল আহমেদ, সৈয়দ হক, মুকিত এবং আরও অনেক।

নতুন করে যোগ দিয়েছেন, শামসুল চৌধুরী, আরিফ শাকুয়া, এনায়েত করিম, মোহাম্মদ এ মালিক, মতিউর রহমান, ডঃ ফয়েজুল মোমেন, ইন্জিনীয়ার আশরাফ আহমদ, ইকবাল আহমেদ এবং মোহাম্মদ আব্দুল আলীম। ফয়সল আহমদের ক্যামেরার নিপুণ কার্যক্রমের মাধ্যমে এই ক্লাবের অধিকাংশ ছবিগুলো সংগৃহীত হয়।

উল্লেখ্য, ডাক্তারের উপদেশ হলো আপনি সুস্হ থাকলে প্রতিদিন কমপক্ষে ১০,০০০ steps করা উচিত। steps গণনা করার জন্য আপনার ফোনে একটি App খুলতে পারেন। App খেলার নিয়ম : Go to google, type pedometer app and follow instructions to download.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০