২১ জুন ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্য আমেরিকায় প্রবল বর্ষণে ১৩ জনের প্রাণহানি

মধ্য আমেরিকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে এল সালভাদর ও গুয়েতেমালায় ১৩ জনের প্রাণহানি হয়েছে।

 

উভয় দেশের কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। মধ্য আমেরিকায় এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল সালভাদরে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস আমিয়া বলেছেন, পশ্চিমাঞ্চলীয় তাকুবা জেলায় সোমবার ভূমিধসে ৫ জন মারা গেছে।

 

এই ঘটনার আগে রোববার রাজধানীতে আরো দুইজন নিহত হয়েছে। গাছ ও খুঁটি উপড়ে একটি গাড়ির ওপর পড়লে নিহতের এই ঘটনা ঘটে।

 

আমিয়া আরো বলেছেন, শুক্রবার ও রোববারের মধ্যে বন্যা ও ভূমিধসে আরো চার ব্যক্তি প্রাণ হারিয়েছে।এই প্রেক্ষিতে দেশটির কংগ্রেস ত্রাণ সরবরাহের সুবিধার্থে জরুরি অবস্থা অনুমোদন করেছে।

 

এছাড়া দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে এক্সে জানিয়েছেন, যাতায়াতসহ অন্যান্য ঝুঁকি এড়াতে তিনি মঙ্গলবার ছুটি ঘোষণা করতে কংগ্রেসকে বলেছেন।

 

শনিবার থেকে উভয় দেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে। গুয়েতেমালায় পশ্চিম পৌরসভা সাকাপুলাসের চাচায়া গ্রামে ৫৯ বছরের এক নারী এবং ৬৮ বছরের এক পুরুষ দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছে।

 

এদিকে ইকুয়েডরে ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬ থেকে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২২ জন। দেশটির কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।

উল্লেখ্য, মধ্য আমেরিকায় প্রতিবছর বর্ষা মৌসুমে শত শত লোক প্রাণ হারায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

সূত্র : বাসস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

২

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৩

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৪

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৫

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৭

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৮

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৯

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১০

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১১

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১২

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৩

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৪

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৫

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৬

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৭

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৮

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৯

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

২০