২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের সাথে দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধানের বৈঠক অনুুষ্ঠিত

টিমোথি ট্রুয়েলী’র সাথে বাংলাদেশি মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম

গত ২৫ এপ্রিল ফ্রান্স পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রদান টিমোথি ট্রুয়েলী’র সাথে জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট বাংলাদেশি মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম এর অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্টিত হয়েছে। ফ্রান্স এর পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয় ভবনে গতকাল বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, এথনিক-আদিবাসী, রিলিজিয়াস, সোসাল-দলিত, সেক্সুয়াল-এলজিবিটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন, বিনা বিচারে হত্যাকাণ্ড, রাজনৈতিক নেতা কর্মীদের মিথ্যা মামলায় জাড়ানো ও বলপূর্বক গুমের বিষয় আলোচনায় গুরুত্ব পায়।

পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা, নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করণ, বাধাহীনভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহারের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করার মত বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয় ।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ইসলামী জঙ্গিবাদের উত্থান, ইসলামী জঙ্গিদের দ্বারা একই দিনে ৬৩ জেলায় বোমা বিষ্ফোরণ, বাংলা ভাইয়ের নির্মম কর্মকান্ড, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের উপর বোমা হামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রীকে হত্যার বিষয় বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা হয়।

একইসাথে বর্তমান সরকারের আমলে ইসলামী জঙ্গিদের কঠোর হস্তে দমন এবং বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় আসলে আবারও ইসলামী জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠার প্রবল আশঙ্কার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে ভয়ভীতিহীন পরিবেশে সকলের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ, আগামী বছর অনুষ্টিতব্য সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করা, গণতন্ত্রের উন্নয়ন, আইনের শাসন নিশ্চিত করণ, রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের  বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও গুম-খুন বন্ধ, ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলসহ বাংলাদেশের সার্বিক মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে ফ্রান্স সরকারকে কার্যকর প্রদক্ষেপ গ্রহনের আহ্বান জানান মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম।

ঊক্ত বৈঠকে ফ্রান্স পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান টিমোথি ট্রুয়েলী’র সাথে জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট বাংলাদেশি মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম এর নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক ও তথ্য আদান প্রদানের বিষয়ে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১০

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১১

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১২

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৩

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৪

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৫

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৬

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৭

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৮

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৯

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

২০