১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধু মহল ও পরিবার’র বনভোজন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাঙালি কমিউনিটির বর্ণিল প্রাণের উচ্ছ্বাসে পরিবার পরিজন নিয়ে একটি দিন আনন্দঘন পরিবেশে কাটিয়ে দেয়ার উদ্দেশ্যে গত ২১ আগষ্ট ওয়ারেন শহরের হলমিচ পার্কে “বন্ধু মহল ও পরিবার” এর আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়। বহুল প্রতিক্ষিত এ বনভোজনে আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বনভোজনের কার্যক্রমের শুভ সূচনা করেন বাবুল সিদ্দিক। তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।

বনভোজনের আনন্দ উপভোগ করতে কেউ এসেছিলেন পরিবার-পরিজনদের নিয়ে, কেউ এসেছিলেন যুগলভাবে অথবা কেউ এসেছিলেন এককভাবে। প্রবাসের কর্ম ব্যস্ততার মাঝে এবং আবদ্ধ ঘরের গন্ডি পেরিয়ে শিক্ষামুলক সুন্দর পরিবেশে বনভোজন করতে এসে পরিচিতজনদের একত্রে পেয়ে গল্পগুজব, হাসি-তামাশা এবং আয়োজকদের তত্ত্বাবধানে মুখরোচক খাবার ভোজন করে সবাই যেন হারিয়ে যায় আনন্দ আর উচ্ছ্বাসে। অনুষ্ঠানের অংশ হিসেবে দিনব্যাপী এ বনভোজনে ছিল মহিলাদের হাড়ি ভাঙ্গা, বালিশ বদল, পুরুষদের রশিটানা, ছোট ও বড়দের দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলাধুলা।

বনভোজনের সার্বিক তত্বাবধায়নে ছিলেন নুরুজ্জামান এখলাছ, মোহাম্মদ আবু তাহের, সিদ্দিক বাবুল, মোঃ রহিম উদ্দিন, জয়নাল আবেদীন (পিপলু), মোহাম্মদ জাকারিয়া জামান অলিউর রহমান খোকন, গোলাম কিবরিয়া, জয়নাল আহমেদ মিঠু, আবদুল মতিন, রুবেল আহমদ, শাহরিয়া কবির, মাসুদ আহমদ, আসফাক হোসেন, আব্দুল করিম, মোহাম্মদ এ হাসান (রউফ ), মোহাম্মদ আবদুল হক, আব্দুর রহমান, সাজন আহমদ চৌধুরী, কবির আহমদ, শিবু ইসলাম, আবদুল বাছিত খান বুলবুল, আল হেলাল, রাসেল আহমদ, রেজাউল হাসান, ফয়ছল আহমদ সুমন এবং খায়রুল ইসলামসহ প্রমুখ। বন্ধু মহল ও পরিবার আয়োজিত এই বনভোজনে অংশগ্রহণ করা সকলে এই আয়োজন চলমান রাখার প্রতি জোর দেন। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল মিশিগান থেকে প্রকাশিত জনপ্রিয় বাংলা পত্রিকা “বাংলা সংবাদ”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

১

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

২

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৩

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৪

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৫

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৬

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৭

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৮

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৯

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১০

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১১

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১২

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৩

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৪

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৫

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৬

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৭

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৮

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৯

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

২০