২৯ অক্টোবর ২০২৩, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় পুলিশের হাতে জামায়াতের ৫ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতের ৫ নেতা-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গুলিস্থান পয়েন্টে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পৃথক এক অভিযানে উপজেলার সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান পয়েন্টে চেক পোস্ট বসিয়ে দায়িত্বপালনকালে জামায়াতের নেতা-সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াতের ৫ নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান (৫৮), বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৩০), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আছার উদ্দিন (৩৪), দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়ত নেতা ও ইউপি মেম্বার মো. আলিম উদ্দিন (৫২) এবং জামায়াত সমর্থক নানু মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) রাতে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে জননিরাপত্তা নিশ্চিতের জন্য উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান পয়েন্টে চেক পোস্ট বসিয়ে বড়লেখা থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদার, এসআই স্বপন কান্তি দাস ও এএসআই আবু তালেবসহ একদল পুলিশ দায়িত্ব পাল-ন করছিল। রাত আনুমানিক তিনটায় বিএনপি-জামায়াতের ২০-২৫ জন নেতা-সমর্থক ঢাকায় বিএনপি ও জামায়াতের সমাবেশ শেষে বাসযোগে এসে দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান পয়েন্টে নামেন।

এসময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে বিএনপি ও জামায়াতের নেতা-সমর্থকরা তাদের ওপর হামলা করে। পুলিশ তাদের প্রতিরোধের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এসআই স্বপন কান্তি দাস ও এএসআই আবু তালেব হাতে আঘাত পান। এই বড়লেখা থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদার পাঁচজনের নামোল্লেখ এবং ২০-২৫জনকে অজ্ঞাতানামা আসামি করে মামলা করেন।

অন্যদিকে পৃথক এক অভিযানে উপজেলার সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার বিকেলে বলেন, দায়িত্বপালনকালে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতের ৫ নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০