৫ ডিসেম্বর ২০২৩, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রজিত বড়ুয়া : বাংলাদেশের ফুটবল স্বর্ণযুগের উজ্জ্বল তারকা এখন নিভৃতে দিন কাঠাচ্ছেন মিশিগানে

ফুটবল দলের ১১ জনের মধ্যে গোলরক্ষকদের কথা খুব একটা সামনে আসে না। সামনে আসে না তাদের সুখ-দু:খ, আনন্দ-বেদনার কথা। এক সময় আর কেউ তাদেরকে মনেও করতে চায় না। অবহেলা অনাদরে তারা হারিয়ে যান ইতিহাসের পাতায়।

প্রজিত বড়ুয়া নামে আমাদের একজন ফুটবলার ছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই গোল রক্ষককে সাধারণ মানুষতো বটেই, ফুটবল দুনিয়ার অনেকেই চিনেন না। যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ফুটবলার প্রজিত বড়ুয়াকে নিয়ে আমাদের এ সংখ্যার আয়োজন।

পুরো নাম প্রজিত বড়ুয়া। জন্ম ১৯৫৫ সালের ৩০ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতেন। সেই টান থেকেই দশম শ্রেণিতে অধ্যয়নকালে স্কুল ফুটবলে নাম লেখান প্রজিত বড়ুয়া।

বিআরটিসি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হয়ে মাঠে নামার পূর্বে ১৯৮৭ সালে ঢাকা স্টেডিয়ামের ড্রেসিং রুমে তোলা ছবি (ছবিতে বল হাতে বসা বা থেকে চার নম্বর)।

গোলরক্ষকের ভূমিকায় তার নাম ছড়িয়ে পড়ে স্কুলের গন্ডি পেরিয়ে পাড়া-মহল্লায়, জেলা-উপজেলায়।
দেশ স্বাধীন হবার পর পুরোদমে পাড়া-মহল্লা দাপিয়ে বেড়ান প্রজিত বড়ুয়া। নামের দ্যুতি ছড়িয়ে পড়ে সর্বত্র। তারকা ফুটবলারদের নজরে আসেন। পেশাদার ফুটবলার হিসেবে প্রথম ডাক পড়ে ১৯৭৪ সালে চট্টগ্রামের ইস্পাহানি জুটমিলের হয়ে ফার্স্ট ডিভিশন খেলায়, খেলেন টোবাকোতেও।

তারপর আর পেছনে তাকাতে হয়নি প্রজিত বড়ুয়াকে। একে একে মতিঝিলের দিলকুশা স্পোর্টিং ক্লাব, গেন্ডারিয়ার ইস্টার্ন ক্লাবের হাত ধরে পৌছে যান নন্দিত ফুটবল দল মোহামেডানে। ১ম বছরই দলের হয়ে খেলতে যান নেপালে। টানা দুবছর খেলেন মোহামেডানে।

বিআরটিসি’র তৎকালিন চেয়ারম্যান ব্রিগেডিয়ার খালেকুজ্জামানের আমন্ত্রণকে উপেক্ষা করতে পারেননি প্রজিত বড়ুয়া। যোগ দেন ঢাকার বিআরটিসি স্পোর্টিং ক্লাবে। সেখানে দীর্ঘদিন খেলার পর ডাক আসে রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবে। আর্থিক স্বচ্ছলতার কথা ভেবে যোগ দেন সেখানে। যদিও ইনজুরির কারনে রহমতগঞ্জের হয়ে উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেননি।
১৯৮৩ থেকে ৮৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলেছেন প্রজিত বড়ুয়া। জাতীয় দলের হয়ে ভারতে অনুষ্ঠিত ৪র্থ সাফ গেমস খেলেছেন, খেলেছেন থাইল্যান্ডেও।

১৯৮৫ সালে ঢাকা স্টেডিয়ামে বিআরটিসি স্পোর্টিং ক্লাব ঢাকার গোলরক্ষক হয়ে মাঠে নামেন প্রজিত বড়ুয়া। (ছবিতে বল পায়ে মাঝে)।

সেই সময়ের আসলাম, টুটুল, চুন্নু, অলক, বাদল রায়, সালাম মুর্শিদীর মতো তারকা খেলোয়াড়দের কথা আজও তার মানসপটে ভেসে উঠে। ডিভি লটারি পেয়ে ২০১০ সালের ৭ মার্চ থেকে তিনি আমেরিকা প্রবাসী হন। বর্তমানে আমেরিকার মিশিগানে বসবাস করা এই ফুটবলার ব্যক্তিগত জীবনে ২ পুত্র সন্তানের জনক।
দেশের ফুটবল নিয়ে ভাবতে এখনো ভালো লাগে প্রজিত বড়ুয়ার। এখনো স্বপ্ন দেখেন দেশের জন্য বিরল সম্মান বয়ে আনবে ফুটবলাররা।

৬৭ বছর বয়সের এই ফুটবলার বলেন, ৯০র দশক পর্যন্ত ফুটবলের স্বর্ণযুগ ছিলো। এরপর বাংলাদেশের ফুটবল আর মাথা তুলে দাড়াতে পারেনি। ক্রিকেটকে যেভাবে প্রমোট করা হয়েছে সেই তুলনায় যদি অর্ধেকও ফুটবলের জন্য করা হতো তবে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যেতো।

নতুন ফুটবলারদের জন্য প্রজিত বড়ুয়া বলেন, ফুটবলকে এগিয়ে নিতে চাইলে একে ভালোবাসতে হবে, সময় দিতে হবে, উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দেশের জন্য খেলতে হবে। তবেই সফলতা আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০