১৮ জুন ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাক সেনাপ্রধানকে বৈঠক ও মধ্যাহ্নভোজের আমন্ত্রণ ট্রাম্পের

ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ জুন, বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে হবে এ বৈঠক।

 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুযায়ী, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প। এছাড়া যদি ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো সুবিধা না পায়— সেই বার্তায় আসিম মুনিকে দিতে চায় ট্রাম্প প্রশাসন।

 

 

 

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কয়েকটি এলাকায় ইরানের সঙ্গে স্থল সীমান্ত আছে পাকিস্তানের। এসব সীমান্তের মধ্যে গাওদার জেলার গাব্দ-রিমদান এবং চাঘি জেলার তাফতান সীমান্ত ক্রসিং সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত। তবে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত বন্ধ রেখেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলে হামলা শুরুর পরদিন ১৪ জুন এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি।

 

 

ইসরায়েল ইরানে অভিযান শুরুর পর ১৫ জুন রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি এ আহ্বান জানানোর তিন দিনের মধ্যে দেশটির সেনাপ্রধানকে বৈঠকে ডাকল ট্রাম্প প্রশাসন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০