বাংলা সংবাদ ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটি

ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে শপথ নেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন কুমিল্লা সোসাইটির নতুন কমিটি। সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমানের উপস্থাপনায় শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ।

 

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিপন সরকার দেশ ও প্রবাসে কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর দাউদকান্দি সমিতির সাবেক সভাপতি ইয়ার আহম্মেদ পাটোয়ারী, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি প্রফেসর মনির খাঁন, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ দুলাল, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাছির, কাদেরিয়া বাহিনীর লিয়াকত আলী, আতিকুর রহমান, ইকরাম হোসাইন, কামাল হোসেন, বিপ্লব, প্রফেসর সানাউল্লাহ, আব্দুল মজিদ, স্বপন মাস্টারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কুমিল্লাবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০