১ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসার ক্যামেরায় মঙ্গলে ধরা পড়েছে ‘ভালুকের’ মুখ

ছবি:সংগৃহীত

মঙ্গল গ্রহ মানুষের বসতি গড়ার স্বপ্ন দীর্ঘদিনের। এই গ্রহ নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহেরও কমতি নেই। এবার কক্ষপথে পাঠানো নাসার মহাকাশযানে ধরা পড়েছে মঙ্গলের ভূপৃষ্ঠের ‘ভালুকে’র মুখাবয়ব। এই খবর নিশ্চিত করেছে সিএনএন।

নাসার ‘মার্স রিকনেসান্স অরবিটারে (এমআরও)’ স্থাপন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ‘হাই রেজল্যুশন ইমেজিং এক্সপেরিমেন্ট (হাইরাজই)’-এ মঙ্গলের ভূপৃষ্ঠের বিস্ময়কর এই চিত্র ধরা পড়ে। দেখে মনে হবে, একটি ভালুক ফিরে তাকাচ্ছে।

ছবিতে দেখা যায়, মঙ্গলের ভূপৃষ্ঠে একটি বৃত্তাকার ফাটল মাথার আকৃতি সৃষ্টি করেছে। দুটি গর্ত দেখতে চোখের মতো। আর অনেকটা ইংরেজি ‘ভি’ আকৃতির দেবে যাওয়া কাঠামো একটি ভালুকের নাকের বিভ্রম তৈরি করেছে। সব মিলিয়ে একটি ফিরে তাকানো ভালুকের মুখাবয়ব তৈরি হয়েছে।

উপরিভাগ কিছুটা দেবে গর্তের মতো হয়ে বৃত্তাকার ফাটলটি দৃশ্যমান হয়। এটি আগ্নেয়গিরির লাভা কিংবা কাদায় পরিপূর্ণ। আর নাকসদৃশ অবয়বটি সম্ভবত আগ্নেয়গিরির নির্গমন পথ কিংবা কাদার নিচ থেকে কোনো ধরনের পদার্থ বের হওয়ার মুখ।

গত ২৫ জানুয়ারি ছবিটি প্রকাশ করেছিল ইউনিভার্সিটি অব অ্যারিজোনা। বল অ্যারোস্পেসের সঙ্গে মিলে ‘হাইরাইজ’ ক্যামেরাটি তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়টি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১০

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১১

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১২

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৪

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৫

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৬

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৭

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৯

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

২০