বাংলা সংবাদ ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্য নিউইয়র্ক টাইমসসহ এবার চার গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউইয়র্ক টাইমসসহ চারটি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত এসব জায়গায় অন্যদের স্থান দেওয়া হবে। গত শুক্রবার দিনের শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। নজিরবিহীন এ পদক্ষেপ গ্রহণ করার পেছনে যুক্তি হিসেবে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়।

 

নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম’ নিয়ে একটি নথিতে এ বিষয়ে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক টাইমস ছাড়াও ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), কমক্যাস্ট করপোরেশনের মালিকানাধীন এনবিসি নিউজ এবং পলিটিকো—এ তিন গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দেবে ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। এ চার গণমাধ্যমের পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খোলার জায়গা পাবে নিউইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ।

ট্রাম্প প্রশাসনের ঘোষণার প্রতিক্রিয়ায় এনবিসি নিউজের একজন মুখপাত্র ই–মেইলে বলেছেন, ‘কয়েক দশক ধরে আমরা পেন্টাগন থেকে খবর সম্প্রচার করছি। এখন সেই সম্প্রচার বুথে আমাদের প্রবেশের সুযোগ বাতিল করার এ সিদ্ধান্তে আমরা হতাশ। এই মুখপাত্র আরও বলেন, ‘এ সিদ্ধান্ত জাতীয় জনস্বার্থ–সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও সম্প্রচারে আমাদের সক্ষমতায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। তা সত্ত্বেও আমরা যে সততা ও দৃঢ়তাকে ধারণ করে সব সময় প্রতিবেদন করে গেছি, সামনের দিনগুলোতেও তা সেভাবেই অব্যাহত রাখব। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন দ্য পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, সর্বোচ্চ পেশাদারি অবলম্বন করা গণমাধ্যমগুলোকে এভাবে বের করে দেওয়ার সিদ্ধান্তে খুবই অস্বস্তিতে পড়েছে তারা।

 

আর ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের পরও পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ এবং প্রচার করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখার কথা জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। দ্য নিউইয়র্ক টাইমস এক বিবৃতিতে আরও বলেছে, ‘প্রবেশাধিকার বন্ধের এ পদক্ষেপ পরিষ্কারভাবে জনস্বার্থের অনুকূলে নয়। এদিকে সবাই যাতে সমান সুবিধা পায়, সে লক্ষ্যে পেন্টাগনে গণমাধ্যমগুলোর জন্য জায়গা বাড়াতে প্রতিরক্ষা বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে এনপিআর। এ ছাড়া কর্মীদের উদ্দেশে লেখা একটি নোটে এ সিদ্ধান্তে প্রতিষ্ঠানের অস্বস্তির কথা জানিয়েছেন পলিটিকোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা সম্পাদক অনিতা কুমার। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন দ্য পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, সর্বোচ্চ পেশাদারি অবলম্বন করা গণমাধ্যমগুলোকে এভাবে বের করে দেওয়ার সিদ্ধান্তে খুবই অস্বস্তিতে পড়েছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০