দেশের জনগণের মাথাপিছু আয় কমেছে। চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ ডলারে, যা সাময়িক হিসাবে ছিল ২ হাজার ৮২৪ ডলার। রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এই হিসাব প্রকাশ করে।
মাথাপিছু আয়ের পাশাপাশি দেশর উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১০ শতাংশে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।
২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে গত বছরের ৩০ জুন। সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রবিবার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করল পরিসংখ্যান ব্যুরো।
বিবিএসের মহাপরিচালক মতিয়ার গণমাধ্যমকে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিনিয়োগ কমেছে। সব মিলিয়েই জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। এর ফলে মাথাপিছু আয়ও ৩১ ডলার কমে গেছে ।
বিশ্ব প্রেক্ষাপটে এই প্রবৃদ্ধি ‘খুবই ভালো’ উল্লেখ করে তিনি বলেন, ‘৭ দশমিক ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো অবস্থায় আছে।’
মন্তব্য করুন