বাংলা সংবাদ ডেস্ক
১৪ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

সিলেটের জেলা প্রশাসক কর্তৃক প্রবাসী সম্মাননায় ভূষিত হয়েছেন গোলাপগঞ্জের কীর্তিমান ব্যক্তিত্ব ও যুক্তরাষ্ট্র প্রবাসী প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান। সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত প্রবাসী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে দেশে ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসীদের সম্মাননা জানানো হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসির খান। তিনি সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সফল শিক্ষাবিদ হিসেবে দেশে ও প্রবাসে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওঃ আতিকুর রহমান। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর শেখপুর গ্রামের মরহুম কুতুব আলীর পুত্র। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে স্ব-পরিবারে বসবাস করছেন।

 

 

শিক্ষাজীবনে তিনি বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এবং ফুলবাড়ী ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আল-কোরআন একাডেমি অব মিশিগানে প্রায় এক যুগ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতার মহান দায়িত্ব পালন করে আসছেন।

 

 

শিক্ষাক্ষেত্রে তাঁর আন্তরিকতা, প্রজ্ঞা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি ইতিপূর্বে দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও প্রশংসায় ভূষিত হয়েছেন। পাশাপাশি শিক্ষাদান ও সমাজসেবার মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় অবদান রেখে যাচ্ছেন। সম্মাননা গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওঃ আতিকুর রহমান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এ মহতি উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি তাঁর পরিবার, শিক্ষকবৃন্দ এবং বন্ধু-বান্ধবদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১০

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১১

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১২

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৩

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৪

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৫

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৬

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৭

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৮

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৯

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

২০