বাংলা সংবাদ ডেস্ক
৬ অগাস্ট ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন আমিত শাহ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে তাঁরা বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

 

শেখ হাসিনা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে যান। এর পর থেকে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি। বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসনের দিকেও নজর রাখছে তারা। এ ছাড়া উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থান করা ভারতের নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নিয়েও। আজ ভারতের লোকসভায় এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৯ হাজার ভারতের নাগরিক বসবাস করছেন। তাঁদের মধ্যে ৯ হাজার শিক্ষার্থী। যদিও গত জুলাই মাসে ভারতের হাইকমিশনের পরামর্শে তাঁদের বড় একটি অংশ দেশে ফিরে গেছে।

 

বিবৃতিতে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতের নাগরিকদের সঙ্গে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে তাঁর মন্ত্রণালয়। দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থা উদ্যোগ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানায়। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা যতক্ষণ দৃশ্যমানভাবে স্বাভাবিক না হবে, ততক্ষণ গভীরভাবে উদ্বিগ্ন থাকবে নয়াদিল্লি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০