বাংলা সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুণীজনকে সম্মাননা জানানোর মাধ্যমে কেমুসাস সম্মানিত হয়েছে – প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব

কেমুসাস সাহিত্য সম্মেলন ২০২৪ ও দশম-পঞ্চদশ কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবসহ পুরস্কারপ্রাপ্ত গুণীজন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেবল সিলেটে নয়, সমগ্র বাংলাদেশে প্রায় আট দশকেরও বেশি সময় ধরে আলো ছড়িয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠান শত শত গবেষক, লেখক ও কবি সৃষ্টি করেছে, যারা তাদের প্রতিভা দিয়ে দেশ তথা বিশ্বকে আলোকিত করছেন। এ প্রতিষ্ঠান যেমন আলোকিত মানুষ তৈরি করছে, তেমনই গুণীজনদেরকে সম্মাননা জানাচ্ছে। এ সম্মাননা জানানোর মাধ্যমে প্রকৃতপক্ষে কেমুসাসই সম্মানিত হয়েছে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর উদ্যোগে কল্যাণব্রতের কবি আফজাল চৌধুরীকে নিবেদিত সাহিত্য সম্মেলন ২০২৪ ও দশম-পঞ্চদশ কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব আরো বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে আমার সম্পৃক্ততা প্রায় ষাট বছর ধরে। আমি খুব ছোটবেলায় স্কুলে অধ্যয়নকালীন আমার ছোট ভাই ডা. আবদুল হাই মিনারের সাথে কেমুসাসে এসেছি। তখন আমি এ প্রতিষ্ঠানের আজীবন সম্পাদক মুহম্মদ নূরুল হকের সংস্পর্শ ও স্নেহ ভালোবাসা পেয়েছি। আজকে যাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই সাহিত্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তাঁদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর সভাপতি (ভারপ্রাপ্ত) সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর’র সভাপতিত্বে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সংসদের শহিদ সোলেমান হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশম-পঞ্চদশ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত গুণীজন যথাক্রমে কবি রাগিব হোসেন চৌধুরী (২০১৯), গবেষক আবদুল হামিদ মানিক (২০২০), কবি আমেনা আফতাব (২০২১), কবি মুকুল চৌধুরী (২০২২), মীর লিয়াকত আলী (২০২৩) এবং স্থপতি শাকুর মজিদ (২০২৪)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি ও সম্মেলন বাস্তবায়ন উপকমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদ এবং সাহিত্য সম্মেলনের মূল প্রবন্ধ ‘সিলেটের সাহিত্য আন্দোলন’ উপস্থাপন করেন কবি ও সাহিত্য সমালোচক এডভোকেট কামাল তৈয়ব। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেমুসাসের সহসভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী, সহসভাপতি গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি আফজাল চৌধুরীর পুত্র মুহাম্মদ জুলকারনাইন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য ক্বারী আব্দুল বাছিত। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের পরিচিতি উপস্থাপন করেন মোয়াজ আফসার, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, ইশরাক জাহান জেলী, কামরুল আলম, ফায়যুর রাহমান, জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথির সংবর্ধিত অতিথিদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে সাহিত্য সম্মেলন স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
কবি রাগিব হোসেন চৌধুরী বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমার নিজের প্রতিষ্ঠান। আমি দীর্ঘ ৫৩ বছর ধরে সংসদের সাথে সম্পৃক্ত রয়েছি। নিজের প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়ায় আমি মনে করি আমার কর্মফল সার্থক হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গবেষক আবদুল হামিদ মানিক বলেন, আমি কেমুসাসের দুইবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার প্রিয় প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়ে আমি আপ্লুত। অনেক কথা বলার ছিল, কিন্তু অসুস্থ থাকায় কথা বলতে পারছি না। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কবি মুকুল চৌধুরী বলেন, ষাটের দশক থেকে কেমুসাসের সঙ্গে সম্পৃক্ততা। এ সম্পৃক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেমুসাসকে নিজের প্রতিষ্ঠান হয়ে গেছে। কেমুসাস পুরস্কার প্রদান করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কবি আমেনা আফতাব বলেন, কেমুসাস সাহিত্য পুরস্কার আমার জীবনে ৪০তম পদক। নিজের ঘর থেকে পুরস্কার পেয়ে আমি আপ্লুত, বাকরুদ্ধ। একজন নারী হিসেবে সাহিত্যাঙ্গনে টিকে থাকতে আমাকে অনেক প্রতিক‚লতা মোকাবেলা করতে হয়েছে। যে প্রতিষ্ঠানের সাথে আমার জ্ঞান হওয়ার পর থেকে সম্পর্ক, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা পেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাহিত্যিক মীর লিয়াকত আলী বলেন, আমি কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ নূরুল হকের কাছ থেকেই সাহিত্যের প্রেম শিখেছি। এ প্রেম আমাকে কেমুসাস গুণীজন সম্মাননাপ্রাপ্তদের একজন হিসেবে সম্মানিত করেছে। এর চেয়ে বড় পাওনা আমার জীবনে আর হতে পারে না। সংসদের কাছে কাছে আমি কৃতজ্ঞ।
স্থপতি শাকুর মজিদ বলেন, আমার সাহিত্য জীবনে সূচনা থেকেই কেমুসাসের সাথে পরিচিত। আল ইসলাহ’র কয়েকটি সংখ্যায় আমি লিখেছি। মানুষের জীবন একটি ভ্রমণ। সাহিত্যের বিভিন্ন ভাষায় মানুষ একে রচনা করেন। আমি জীবনে ভ্রমণকাহিনীই রচনা করেছি। সাহিত্য সাধনার কারণে কেমুসাস যে সম্মান জানিয়েছে, এর জন্য আমি কৃতজ্ঞ।
সভাপতির বক্তব্যে কেমুসাসের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর বলেন, আজকে যে ছয়জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে, তারা প্রত্যেকেই তাঁদের সৃজনশীলতার মাধ্যমে আলোকিত সমাজ গঠনে কাজ করছেন। তাদেরকে সম্মাননা জানানোর মাধ্যমে কেমুসাস এবং আমরাও সম্মানিত হয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০