২৫ মার্চ ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুগল ডুডলের স্বাধীনতা দিবস উদযাপন

ছবি:সংগৃহীত

আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির গৌরবদীপ্ত দিন ২৬ মার্চ। গোটা জাতি আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করছে। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের পরাধীনতার শেকল ভেঙে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি।

মহান এ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন গুগল । এই দিনটি উপলক্ষে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল ডুডলটি চালু করেছে।

ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে-কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলে লাল-সবুজ পতাকাসংবলিত এ ডুডল দেখতে পাবেন।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সংগতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে থাকে গুগল, তা-ই ডুডল। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০