বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ভাষাগত বাধা কমিয়ে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির ভিডিও সম্পাদনার অ্যাপ ‘এডিটস’-এ যুক্ত হয়েছে দ্বিভাষিক ক্যাপশন সুবিধাসহ একাধিক নতুন টুল। নতুন এ সুবিধার মাধ্যমে ভিডিওর ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় একটি ভাষায় অনুবাদ করা যাবে। ফলে ক্যাপশন অনুবাদের জন্য ব্যবহারকারীদের আর আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না।

 

সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে দেওয়া এক পোস্টে ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রাথমিকভাবে ১৫টি ভাষায় এ সুবিধা চালু করা হয়েছে। ভাষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, জার্মান, ইতালীয়, কোরীয়, জাপানি, থাই, ইন্দোনেশীয়, রুশ, বাংলা, গুজরাটি ও কন্নড়। দ্বিভাষিক ক্যাপশনের পাশাপাশি এডিটসে যুক্ত হয়েছে আরও কয়েকটি সৃজনশীল সুবিধা। ব্যবহারকারীরা এখন ওভারলে সমর্থনসহ আরও সমৃদ্ধ টেমপ্লেট তৈরি করতে পারবেন। নির্দিষ্ট ভিডিও ক্লিপ লক করার সুবিধাও যুক্ত হয়েছে, যা সম্পাদনার সময় কোনো অংশ অনিচ্ছাকৃতভাবে পরিবর্তিত হওয়া ঠেকাবে। এ ছাড়া ‘সিজনাল সাউন্ড ইফেক্টস’ নামে নতুন একটি ফিচারের মাধ্যমে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহারের সুযোগ মিলবে।

 

ভিডিও সম্পাদনার বাজারে মেটা প্রবেশ করে গত বছরের জানুয়ারিতে ‘এডিটস’ অ্যাপ চালুর মাধ্যমে। এরপর থেকে অ্যাপটিতে নিয়মিত নতুন নতুন সুবিধা যুক্ত করা হচ্ছে। বর্তমানে এডিটস ব্যবহার করে ভিডিও ধারণ, একক ফ্রেমের নিখুঁত সম্পাদনা এবং সর্বোচ্চ ১০ মিনিট দৈর্ঘ্যের ওয়াটারমার্কবিহীন ৪কে ভিডিও বিনা মূল্যে রপ্তানি করা যায়। গত মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে এডিটসের জন্য আরও কিছু নতুন সুবিধার ঘোষণা দেয় মেটা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত ডেস্কটপ সংস্করণ। মেটার নতুন এআই সহকারী ইনস্টাগ্রামের বিভিন্ন পারফরম্যান্স–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরামর্শ দেবে। কোনো ভিডিওতে দর্শক ধরে রাখার হার কত, কেন কোনো ভিডিও বেশি জনপ্রিয় হয়েছে বা কেন কোনোটি প্রত্যাশিত সাড়া পায়নি এসব বিষয়ে বিশ্লেষণ তুলে ধরতে পারবে এটি। পাশাপাশি নতুন কনটেন্ট তৈরির ধারণা, জনপ্রিয় অডিও ব্যবহারের পরামর্শ এবং আগের পোস্টের ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেবে এ সহকারী।

 

ইনস্টাগ্রাম জানিয়েছে, এডিটসের ডেস্কটপ সংস্করণও তৈরি করা হচ্ছে। নতুন সংস্করণ চালু হলে বড় পর্দায় আরও নিখুঁতভাবে ভিডিও সম্পাদনার সুযোগ পাবেন নির্মাতারা। একই সঙ্গে মোবাইল ও ডেস্কটপের মধ্যে প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত থাকবে। ফলে একটি ডিভাইসে কাজ শুরু করে অন্য ডিভাইসে সহজেই সেই কাজ চালিয়ে নেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেস্কটপ সংস্করণ ও এআই সুবিধা যুক্ত হলে ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ ক্যাপকাটের সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে যেতে পারবে মেটার এডিটস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১১

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১২

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৩

বসুধা : অনামিকা নেওয়াজ

১৪

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৫

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৬

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৭

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৮

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৯

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

২০