বাংলা সংবাদ ডেস্ক
৫ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

 

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, রাষ্ট্রদূত জাহানাবাদি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

 

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা প্রয়াত ইরানি নেতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতির কথাও উল্লেখ করেন। তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, আঞ্চলিক শান্তি শুধু ওই অঞ্চলের জন্য নয়, বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

 

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়। উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক বিমান হামলায় তিনি নিহত হন। খামেনির জানাজায় অংশ নিতে গত ৩ জুলাই বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইরান সফর করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরকালে তিনি তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি এ হত্যাকাণ্ডের নিন্দা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০