বাংলা সংবাদ ডেস্ক
১১ জুলাই ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় তীব্র হামলা ইসরাইলের

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এরমধ্যে নেতানিয়াহুর বাহিনী সেখানকার সকল নাগরিককে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে এই নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরাইল ওই অঞ্চলটিকে ‘বিপজ্জনক যুদ্ধাঞ্চল’ বলে অভিহিত করেছে। তেল আবিবের লিফলেটে নির্দিষ্ট উপায়ে নিরাপদে গাজার উত্তরাঞ্চল থেকে সরে যেতে বলা হয়েছে। এক্ষেত্রে তারা দুটি পথ বাতলে দিয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী নিরস্ত্র গাজাবাসীকে হয়তো দেইর আল-বালাহ নয়তো আল-জাওয়াইদাতের আশ্রয়শিবিরের দিকে যাত্রা শুরু করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

 

এতে বলা হয়, হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করার নির্দেশ দিয়েছে তেল আবিব। এভাবে বেসামরিক লোকজনকে উৎখাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দুই সপ্তাহ ধরে গাজার বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

 

তাদের দাবি তাদের হামলাকৃত অঞ্চলে হামাস এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের যোদ্ধারা লুকিয়ে আছে, যাদের নিধনের নামে ওইসব অঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে তেল আবিবের বাহিনী। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ হচ্ছে হামাস নির্মূলের নামে গাজায় বেসামরিক নিরীহ মানুষকে হত্যা করছে ইসরাইল।
কেননা, গাজায় যাদের হত্যা করা হচ্ছে তাদের বেশির ভাগ নারী এবং শিশু। হামাস বলছে- গাজায় ইসরাইলের এই নির্দেশের মাধ্যমে তারা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা থেকে সরে যাওয়ার টালবাহানা শুরু করেছে। বুধবার মিশর, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা প্রধানের পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী ওই যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছেন।

 

যুদ্ধবিরতির আলোচনায় বরাবরই গড়িমসি করে আসছে ইসরাইল। হামাসের শীর্ষ কর্মকর্তা হোসাম বদরান এএফপিকে বলেছেন যে, ইসরাইল বোমা হামলা, বাস্তুচ্যুতি এবং গণহত্যা জোরদার করে আলোচনায় চাপ দেয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইসরাইল তাদের ‘সতর্ক লাইন’ সংরক্ষিত করার ওপরে জোর দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্লেখ্য, গাজা সিটিতে বর্তমানে ২ লাখ ৫০ হাজার মানুষের বসবাস রয়েছে। এরমধ্যে কিছু বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে দেখা গেছে। আর বাকি জনগণ সেখান থেকে সরতে রাজি নয় বলে জানিয়েছে বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০