১০ এপ্রিল ২০২৩, ১০:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা আনল কুয়েত

ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা আনল কুয়েত। এর আগে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপক নিয়ে সংবাদ পাঠে কাজ করে। গত রোববার (৯ এপ্রিল) কুয়েত নিউজের টুইটার পেইজে সংবাদ পাঠের জন্য হাজির হয় বুদ্ধিমত্তার উপস্থাপক। নারীর রূপে হাজির হওয়া সংবাদ উপস্থাপকের নাম ‘ফেদা’। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য  জানানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই সংবাদ পাঠিকাকে দেখা গেছে কুয়েত নিউজ-এর ওয়েবসাইটে। সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট পরা এই সংবাদ পাঠিকার সোনালি চুলগুলো ঢাকা ছিল না। এখন থেকে সংবাদমাধ্যমটিতে নিয়মিত অনলাইন বুলেটিন পাঠ করবে সে, এমনটাই পরিকল্পনা।

আরবি ভাষায় কথা বলে সে। তাকে বলতে শোনা যায়, ‘আমি ফেদা, কুয়েত নিউজে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করা প্রথম সংবাদ উপস্থাপক। আপনাদের কী ধরনের খবর পছন্দ? আসুন, আপনাদের মতামতগুলো শুনি।’

কুয়েত নিউজ আগে ছিল কুয়েত টাইমস। যার প্রতিষ্ঠা ১৯৬১ সালে। উপসাগরীয় অঞ্চলের ইংরেজি ভাষার প্রথম দৈনিক পত্রিকাটি ২০২২ সালে এর নাম বদলে হয় কুয়েত নিউজ।

পত্রিকাটি ও ওয়েবসাইটটির ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফতাইন বলেন, পাঠক ও দর্শকদের নতুন ও উদ্ভাবনী কিছু দেওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষারই অংশ এই উদ্যোগ।

আবদুল্লাহ আরও বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ আত্মস্থ করতে পারবে এবং ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ উপস্থাপন করতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০