১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলা নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কাতারকে নিয়ে ইসরায়েলের আরও বেশি সতর্ক হতে হবে।

 

 

নিউ জার্সির মরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকরা গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প এসব কথা বলেন। যদিও ইসরায়েল ওই হামলায় হামাস নেতাদের হত্যা করতে ব্যর্থ হয়েছে।

 

 

ট্রাম্প বলেন, আমার বার্তা হচ্ছে তাদের (ইসরায়েল) আরও অধিক সতর্ক হতে হবে। তারা হামাসকে নিয়ে যা কিছু করুক, কিন্তু মনে রাখতে হবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র দেশ।

 

 

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটিতে ট্রাম্পের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি। এ সময় ট্রাম্প তাকে ‘অসাধারণ ব্যক্তি’ বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি কাতারকে আরও বেশি জনসংযোগের বিষয়ে মনোযোগী হতে পরামর্শ দেন। কারণ তাদের নিয়ে অনেক অপপ্রচার আছে। এজন্য এসব কাজ থেকে কাতারের বিরত থাকা উচিত বলে জানান ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০