১৮ জুলাই ২০২৩, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমিউনিটির উন্নয়নে তরুণদের রাজনীতিতে আসা উচিত: খাজা আফজাল হোসেন

সেই ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বাসিন্দা খাজা আফজাল হোসেন।

তার জন্ম ১৯৯৫ সালে বাংলাদেশের সিলেটের কানাইঘাট পৌরসভার দলইর মাটি গ্রামের খাজা বাড়ীতে। সিলেটের কুদরত উল্লাহ জামে মসজিদের প্রধান ইমাম প্রয়াত মাওলানা খাজা আবদুর রকিব (র:) এর চতুর্থ ছেলে বর্তমান ওয়ারেন সিটির বাসিন্দা খাজা নুরউদ্দিন আহমেদের একমাত্র ছেলে তিনি।

তিনি সিলেটের কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে মাধ্যমিক ও কানাইঘাট সরকারী কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ২০১২ সালে বাবা, মা ও তিন বোনদের নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটিতে পাড়ি জমান।

ওয়ারেন সিটি কমিশনার ও ফিটজারেল স্কুল বোর্ড অব ট্রাস্টি তার চাচা খাজা শাহাব আহমেদের মাধ্যমে আমেরিকায় এসেও পড়ালেখা চালিয়ে যান।

২০১৪ সালে ওয়ারেন সিটির ফিটজারেল হাই স্কুল থেকে হাই স্কুল গ্রাজুয়েট শেষ করে তিনি ওয়ারেনের মেকমব কমিউনিটি কলেজ ও ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রী লাভ করেন।

তিনি ২০১৮ সাল থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কার উৎপাদনকারী কোম্পানি জেনারেল মটরসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি পাশাপাশি রিয়েল এস্টেট বিজনেস সহ কমিউনিটির উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন।

একজন তরুণ হিসেবে সকলের দোয়া আর সহযোগিতা নিয়ে, তিনি আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য ওয়ারেন সিটি কাউন্সিল নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন।

তিনি মনে করেন কমিউনিটির উন্নয়নে বাংলাদেশি আমেরিকান তরুণদের এদেশের রাজনীতিতে আসা উচিত।

অভিবাসীদের সকল ধরনের সুযোগ সুবিধা, সিটি ট্যাক্সের যথাযত ব্যবহার, সিটি ট্যাক্স কমিয়ে আনার সম্ভাব্য উদ্যোগ, সিটির রাস্তা ঘাটের উন্নয়নের জন্য কাজ করা, একজন বিশ্বস্ত নেতৃত্ব, ভালো সম্প্রদায় সম্পর্ক ও সমতা এবং ন্যায়বিচারের সুযোগ সৃষ্টি, জননিরাপত্তা উন্নয়নের জন্য কাজ করা সহ জনজীবনের মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজন।

আর এই সব পদক্ষেপ নিয়েই ওয়ারেন সিটি কাউন্সিল নির্বাচনে লড়বেন এই তরুণ। উল্লেখ্য, ওয়ারেনের ডিকুইন্ড্রে থেকে রায়ান ও ৮ মাইল থেকে ১৪ মাইল হচ্ছে ১ নম্বর ওয়ার্ড।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০