২১ মে ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইমিগ্রেশন বিষয়ক সেমিনার: ইমিগ্র্যান্টদের আইনি পরামর্শ নেয়ার আহ্বান

নিউইয়র্কে ‘আমেরিকান ইমিগ্রেশন ক্র্যাকডাউন, বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে আয়োজিত এই সেমিনারটি আয়োজন করে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে সুপরিচিত প্রতিষ্ঠান মাইকেল ই পিস্টন আইন অফিস। সেমিনারের সঞ্চালনায় ছিলেন ফাওজিয়া আরিনা।

শুরুতেই তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতিতে যেসব কড়াকড়ি আরোপ করা হয়েছে, তাতে বাংলাদেশি অভিবাসীরা একাধিক জটিল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে, ভিসা ব্যাকলগ, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, নির্বাসনের ঝুঁকি এবং অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর ভূমিকার কারণে অনেকেই উদ্বিগ্ন ও বিপাকে পড়েছেন।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিবাসন আইন বিশেষজ্ঞ এটর্নি মাইকেল এডওয়ার্ড পিস্টন ও তার সহকর্মী ল অফিসার লোকমান হোসেন ভূঁইয়া। তারা যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতির পরিবর্তন এবং এর বাস্তব প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষজ্ঞদের মতে, নীতিগত পরিবর্তন শুধু বর্তমান আইনি অবস্থান নয়, অভিবাসীদের ভবিষ্যৎ পরিকল্পনাকেও প্রভাবিত করছে। তারা বলেন, সময়মতো সঠিক আইনি পরামর্শ ও সহায়তা গ্রহণের মাধ্যমেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সভাপতি গিয়াস আহমেদ এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজগর হোসাইন খান বাবু। তারা জানান, বিশেষ করে যেসব বাংলাদেশি শিক্ষার্থী টার্মিনেশনের শিকার হয়েছেন, তাদের জন্য মাইকেল ই পিস্টন আইন অফিস বিনামূল্যে আবেদনসহ আইনি সেবা দেবে।

সেমিনারে বক্তারা একমত হন যে, অভিবাসন আইন সম্পর্কে সচেতনতা ও আইনগত সহায়তার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীদের তাদের অধিকার সম্পর্কে জানার পাশাপাশি প্রযোজ্য পদক্ষেপ গ্রহণে সতর্ক ও সক্রিয় হতে হবে। বক্তারা আরও বলেন, এই ধরনের সেমিনার শুধু তথ্যভিত্তিক আলোচনার সুযোগই সৃষ্টি করে না, বরং অভিবাসীদের জন্য একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনাও দেয়, যা তাদের নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০