১৬ জুন ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে আরও ২০৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আরও ২০৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে।

এই মানবিক সহায়তা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য খাদ্য, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনে ব্যবহারিত হবে।

যুক্তরাষ্ট্রের কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, এই সহায়তা ইউক্রেনের এনজিওগুলির মাধ্যমে বিতরণ করা হবে। তাছাড়া সংঘর্ষের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখতে সহায়তা করা হবে।

ব্লিঙ্কেন আরও বলেন, ‘আমরা রাশিয়ার আগ্রাসন যুদ্ধের অবিলম্বে অবসানের জন্য এবং ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানকারীদের নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার এবং যারা নিরাপদ এলাকায় যেতে চায় তাদের নিরাপদ পথের সুবিধার্থে রাশিয়াকে আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর তথ্য অনুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ইউক্রেনে ৬ মিলিয়নেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে এবং ৫ মিলিয়নেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে এ বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে।

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

১

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

২

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৩

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৪

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৫

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৬

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৭

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৮

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১০

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১১

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১২

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৩

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৪

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৫

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৭

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৮

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৯

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

২০