২৮ জানুয়ারী ২০২৩, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইঁদুর ধরতে সফটওয়্যার

ইঁদুর ধরতে সফটওয়্যার
ছবি:সংগৃহীত

অনেকে বাড়িতে ইঁদুরের উপদ্রবে বিরক্ত।ওষুধ বা ইঁদুর মারার কল থেকে শুরু করে করে বিষপ্রয়োগ পর্যন্ত নানা কৌশল ব্যবহার করেন অনেকে। সবকিছুই যখন প্রযুক্তিনির্ভর, তখন ইঁদুরই-বা বাদ যাবে কেন?এখন ইঁদুর মারতেও ব্যবহার করা হবে প্রযুক্তি।বিশ্বের বৃহত্তম কীটপতঙ্গ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রেনটোকিল মানুষের বাড়িতে ইঁদুর নির্মূল করার উপায় হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার (এআই) ব্যবহার শুরু করেছে। এ জন্য তারা চেহারা শনাক্তকারী (ফেসিয়াল রিকগনিশন) সফটওয়্যার তৈরি করেছে। খবর দ্য গার্ডিয়ান–এর।

প্রতিষ্ঠানটি দেড় বছর ধরে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভোডাফোনের সঙ্গে এই প্রযুক্তি তৈরি করেছে। এটি মূলত নজরদারির প্রযুক্তি, যা বিভিন্ন বাড়িতে ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। এ প্রযুক্তিতে ইঁদুরের অভ্যাসের বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সরাসরি নজরদারি ও বিশ্লেষণ করা যায়। এরপর ক্যামেরার তথ্য ব্যবহার করে কখন কোথাও ইঁদুর মারা যাবে, তা ঠিক করা যেতে পারে।

রেনটোকিলের প্রধান নির্বাহী অ্যান্ডি র‌্যানসম বলেন, কোথায় কোথায় যায়, কী খায় এমন কোনো ইঁদুর ক্ষতি করলে নতুন এই প্রযুক্তিতে তা ধরা যায়। এ প্রযুক্তি তৈরিতে রেনটোকিল নিয়ন্ত্রিত পরিবেশে ইঁদুরের আচরণ নিয়ে পরীক্ষা চালায়। এরপর ইঁদুরের আচরণ পর্যবেক্ষণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে এই প্রযুক্তি তখন ইঁদুরকে শনাক্ত করতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিসে এর ব্যবহার শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

১

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

২

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৩

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৪

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৫

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৬

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৭

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৯

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১০

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১২

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৩

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৪

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৫

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৬

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৭

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৮

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৯

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

২০