বাংলা সংবাদ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আগুনে টর্নেডো’র আশঙ্কা, বড় আকারের নতুন দাবানলের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নিনির্বাপণকর্মীদের। এরই মধ্যে আবহাওয়াবিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তিব্রতা বেশি রয়েছে। পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে এক ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করেছে।

 

আবহাওয়া দপ্তর আরও বলেছে, এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে।

 

লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালেসেইডস ও এটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এ দুই দাবানলে অন্তত ১৪৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। ভৌগোলিক হিসাবে, এ আয়তন নিউইয়র্কের ম্যানহাটান এলাকার আড়াই গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী, আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতা ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে।

 

দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির কিছু অংশে গত সোমবার রাতে ঝোড়ো বাতাস বয়ে যায়। সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেইন এলাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৭২ মাইল। এ ছাড়া মিল ক্রিক, স্যান্ডস্টোন পিক, চিলাও এবং পালো সোলা এলাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬২ মাইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০