১৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নিকি হ্যালির

ছবি:সংগৃহীত

আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি। ৫১ বছর বয়সী নিকি হ্যালি গতকাল মঙ্গলবার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে এ ঘোষণা দেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প ও নিকি হ্যালি ছাড়া রিপাবলিকান পার্টির আর কেউ এখন পর্যন্ত আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রিপাবলিকান গত বছরের নভেম্বরে এ-সংক্রান্ত ঘোষণা দেন।

নিকি হ্যালি আগে বলেছিলেন, ট্রাম্প যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি তাঁকে চ্যালেঞ্জ জানাবেন না। কিন্তু নিকি হ্যালি এখন তাঁর আগের অবস্থান থেকে সরে এলেন।

প্রেসিডেন্ট প্রার্থী হতে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে দলীয় প্রাইমারিতে লড়তে হবে আগ্রহী ব্যক্তিদের। আগামী বছরের জানুয়ারিতে এই প্রাইমারি শুরু হবে। ২০২৪ সালের ৫ নভেম্বর আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন নিকি হ্যালি। তিনি ট্রাম্প প্রশাসনে কাজ করেছিলেন। তাঁকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করেছিলেন ট্রাম্প। পরে তিনি ২০১৮ সালের অক্টোবরে আকস্মিকভাবে এই পদ ছাড়েন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০