বাংলা সংবাদ ডেস্ক
১৩ মে ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীদের জন্য বড় ধরনের আইনি অগ্রগতি এসেছে। একটি ফেডারেল আপিল আদালত অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের বাধ্যতামূলক আটক বা ‘নো-বন্ড’ নীতি বাতিল করেছে। এর ফলে এখন থেকে অনেক অভিবাসী তাদের মামলার শুনানি চলাকালে জামিনের মাধ্যমে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন।

 

১১তম ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের বেঞ্চ বুধবার (১২ এপ্রিল) ২–১ ভোটে এই সিদ্ধান্ত দেয়। রায়ে বলা হয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আর অভিবাসন আটক থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে জামিন শুনানি থেকে বঞ্চিত করতে পারবে না।

 

এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকা এবং কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা অনেক অভিবাসীও মুক্তির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। জর্জিয়ার স্টুয়ার্ট ডিটেনশন সেন্টারসহ বিভিন্ন আইস আটক কেন্দ্রে থাকা বন্দিদের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হবে। এতে তাদের আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার পথ সহজ হবে।

 

আগের নীতির কারণে অভিবাসীদের দীর্ঘ সময় আটক থাকতে হতো, এমনকি জামিনের সুযোগ ছাড়াই। মানবাধিকার সংগঠনগুলো এই নীতিকে ‘বৃহৎ পরিসরের আটক ব্যবস্থা’ হিসেবে সমালোচনা করে আসছিল।

 

তবে রায়ের বিপক্ষে ভিন্নমতও এসেছে। একজন বিচারক বলেছেন, এই ধরনের নীতিগত পরিবর্তন ইমিগ্রেশন ব্যবস্থায় জটিলতা তৈরি করতে পারে। এদিকে অভিবাসন আইনজীবীরা এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১

থ্যাঙ্কসগিভিংয়ে ৮০০ গৃহহীনের জন্য পুরো হোটেল নিল ডেট্রয়েটের সংগঠন

২

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

৩

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

৪

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৫

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৬

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৭

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৮

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৯

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

১০

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

১১

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১২

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১৩

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১৪

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৫

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৬

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৭

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৮

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৯

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

২০